1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার দেশে ফেরার দাবি স্বভাবসুলভ বাগাড়ম্বর ও স্ট্যান্ডবাজি: রিজভী চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি: প্রাণিসম্পদমন্ত্রী নাটোরের লালপুরে প্রতিমন্ত্রীর সমর্থকদের বিরুদ্ধে ব্যবসায়ীর আড়ৎ ঘর দখলের অভিযোগ হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ঈদুল আজহা ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব: বিএনপি মহাসচিব খাল পুনঃখনন ও রামরাই দিঘি পরিদর্শনে করলেন জেলা প্রশাসক জানাজা শেষে চিরবিদায় ৯ যুবকের, কান্নায় ভারী নওগাঁর আকাশ-বাতাস কোরবানির প্রকৃত মর্মকথার অমিও বাণী আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর দেড় মাসেও নিখোঁজ মিরাজ শেখ, কোস্ট গার্ডের বিরুদ্ধে তুলে নেওয়ার অভিযোগে স্বজনদের সংবাদ সম্মেলন সুন্দরবনে ‘চাচা ভাইপো’ নামে নতুন ডাকাত দল গঠনের চেষ্টা, অস্ত্রসহ আটক ২

বালিয়াডাঙ্গী প্রাণিসম্পদ কর্মকর্তার গাড়িতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ হাতেনাতে ধরলেন মৎস্য উপদেষ্টা

আরফান আলী
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে
ঠাকূরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা মৌসুমী আক্তারের সরকারি গাড়িতে মেয়াদোত্তীর্ণ বেশ কিছু ওষুধ হাতেনাতে ধরেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে সার্কিট হাউজে জেলা ও উপজেলার মৎস্য এবং প্রাণিসম্পদ কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে এ ঘটনা ঘটে। জানা যায়, উপদেষ্টা মতবিনিময় সভা শেষ করার কিছু সময় আগেই স্থানীয় সংবাদকর্মীরা একটি গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াডাঙ্গী প্রাণিসম্পদ কর্মকর্তার সরকারী গাড়িটি চেক করতে যান।
এসময় ওই গাড়ী চালক প্রাণিসম্পদ কর্মকর্তাকে ডেকে আনলে প্রথমে গাড়ীর দরজা খুলতে চান না সেই কর্মকর্তা। পরবর্তীতে সাংবাদিকরা বিষয়টি উপদেষ্টাকে অবগত করলে তাৎক্ষণিক গাড়ীটি নিজেই চেকিং শুরু করেন উপদেষ্টা। এসময় মেয়াদোত্তীর্ণ বেশ কিছু ওষুধ হাতে নাতে ধরেণ উপদেষ্টা ফরিদা আখতার।
এদিকে জেলার অনেক খামারির প্রায় সময় অভিযোগ করে আসছেন, সঠিক সময়ে প্রাণিসম্পদ থেকে ঔষুধ পান না তারা। এছাড়া তাদের কোনো পরামর্শও দেয়া হয় না বলে অভিযোগ রয়েছে।
সরকারী মেয়াদোত্তীর্ণ বেশ কিছু ওষুধ হাতে নাতে ধরার পরে উপদেষ্টা ফরিদা আখতার সাংবাদিকদের বলেন, বিষয়টি নিয়ে একটি কমিটি গঠন করা হবে। এটা কোনোভাবেই করতে পারেন না সেই কর্মকর্তা। এটা অন্যায় করেছে, অবশ্যই এটার ব্যবস্থা নেয়া হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com