1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

বিএনপির দুই গ্রুপের বারংবার সংঘর্ষের কারনে দাগনভূঞার জনজীবনে আতঙ্ক

একরামুল হক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

গতকাল মঙ্গলবার দাগনভূঞার দক্ষিন করিমপুর পোলারহাট নামক স্হানে বিএনপির আকবর গ্রুপ ও ফটিক গ্রপের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে ককটেল বিস্পোরন, গাড়ী ভাংচুর ও পিটিয়ে ৭-৮ জনকে আহত করা হয়।

বিকেল আনুমানিক ৩ঘটিকার সময় আকবর গ্রুপ কয়েকটি মাইক্রবাস কয়েকটি সিএনজি ও ৪০-৫০টি মটরসাইকেল যোগে দক্ষিন করিমপুর তাদের পূর্বনির্ধারিত কম্বল বিতরন অনুষ্ঠানে আসেন ঠিক একই সময় তার পাশেই বিএনপির আরেকটি গ্রুপ তাদের পূর্বনির্ধারিত অনুষ্ঠান পালন করতেছিল এবং ৭-৮ জন পুলিশ দু গ্রুপের মাঝখানে থেকে আইন শৃংখলা নিয়ন্ত্রনে রাখার চেষ্টা করেন। কিন্তু যখন ফটিক গ্রুপের কাজী ফটিক সহ অন্যঅন্য নেতাকর্মী তাদের অনুষ্ঠানে আসেন তখন দু গ্রুপের উত্তেজিত কর্মীদের মধ্যে দাওয়া ও পাল্টা দাওয়া, ককটেল বিস্পোরন হয়, এতে অনেকের মাথা ফেটে রক্তাক্ত হলে তাদের ৭জনকে দাগনভূঞা সদর হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে ৫জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়, একজন হাসপাতালে ভর্তি আছেন আর একজনকে উন্নত চিকিৎসার জন্য ফেনী সদর হাসপাতালে রেফার করা হয়। সন্ধ্যায় জনাব আকবর সংবাদ সংম্মেলন করে বলেন তার পূর্বনির্ধারিত অনুষ্ঠানে ফটিক সহ অন্যঅন্যরা তার অনুষ্ঠানে হামলা করে ১০-১২ জনের মাথা ফাটিয়ে দিয়েছে ১০-১২টি মটরসাইকেল ভাংচুর করেছে, তিনটি মটরসাইকেল নিয়ে গিয়েছে, অনুষ্ঠানের ভিডিও ধারনকারীদের হাত থেকে মোবাইল ফোন নিয়ে গিয়েছে, তার স্ত্রীর হাত থেকে ৫ভরি ওজনের একটি ব্রেসলেট নিয়ে গিয়েছে এবং পুলিশের কার্যক্রম নিয়েও তিনি প্রশ্ন তোলেন।

এদিকে কাজী ফটিক দাগনভূঞা বাজারে এসে একটি মিছিলের অয়োজন করে এবং আকবর হোসেন সংবাদ সম্মেলন শেষ করে যাবার সময় তাদের উভয়ের মাঝে আবার দাওয়া পাল্টা দাওয়া সংঘটিত হয়।

আজ বুধবার দাগনভূঞা থানায় ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার জনাব সাইদুর রহমান এর উপস্হিতে দফায় দফায় বৈঠক করে বিরোধের মিমাংসা করার চেষ্টা করা হয়। এবং উক্ত বৈঠকে দাগনভূঞা থানার অফিসার ইনর্চাজ জনাব লুৎফর রহমান বলেন আকবর সাহেব সংবাদ সম্মেলনে তার উপর যেসব অভিযোগ করেছেন তাহা সত্য নহে মিথ্যা ও বানোয়াট তিনি উভয় পক্ষকেই শান্ত রেখে আইন শৃংখলা স্হিতিশীল রাখার চেষ্টা করেন।

সন্ধ্যার পর কাজী ফটিক ও অন্যঅন্য নেতাকর্মীরা মিলিত হয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেন এবং গতকালের সমস্ত ঘটনার বর্ননা প্রদান করেন। তিনি বলেন তাদের উপর আকবর হোসেনের আনিত সকল অভিযোগ মিথ্যা ও বানোয়াট। কাজী ফটিক আরোও বলেন দক্ষিন করিমপুরে আমাদের পূর্বনির্ধারিত একটি অনুষ্ঠান ছিল তার ক্ষানিক দুরে একটি মাদ্রাসায় উনারা কম্বল বিতরন করতে ছিলেন আমি সেখানে পৌছানোর পর পরই আকবর হোসেনের আনিত কিছু বহিরাগত লোক আমাদের লক্ষ করে ককটের বিস্পোরন ও পাশে থাকা ইটা ভেঙ্গে আমাদের দিকে ছুডতে থাকেন এতে কয়েকটি ইটা আমার গায়ে এসে লাগে তাই দেখে আমার সাথে থাকা ৩০০-৪০০ লোক স্হীর থাকতে পারলো না তারা বহিরাগতদের দাওয়া করল আমি তাদের নিভৃত করার চেষ্টা করি।

উক্ত সংবাদ সম্মেলনে উপস্হিত ছিলেন সাইফুর রহমান রতন, সদস্য ফেনী জেলা বিএনপি, আবুল হাসেম বাহাদুর, সহ-সভাপতি দাগনভূঞা উপজেলা বিএনপি, কবির আহমেদ পেয়ার, সাংগঠনিক সম্পাদক দাগনভূঞা উপজেলা বিএনপি, আলাউদ্দিন আলো সাবেক সাধারন সম্পাদক দাগনভূঞা পৌর বিএনপি, নুরুল হক, সাবেক সাধারন সম্পাদক দাগনভূঞা উপজেলা বিএনপি, হাসানুজ্জ্মান সাহাদাৎ, সহ-সভাপতি ফেনী জেলা যুবদল, নাসির উদ্দিন, যুগ্ন আহবায়ক দাগনভূঞা উপজেলা যুবদল, কাজী জমশেদের রহমান ফটিক, সহ-সভাপতি ফেনী জেলা ছাত্রদল, এমদাদ হোসেন মিলন, সহ সাধারন সম্পাদক ফেনী জেলা ছাত্রদল।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com