1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
  5. vero76075@desh-bulletin.com : vero76075 :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানালেন গফরগাঁও উপজেলা ছাত্রদল যুগ্ম আহ্বায়ক মোঃ আশরাফুল আলম

এস এম নাছির উদ্দীন
  • প্রকাশের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৬২ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের গফরগাঁও উপজেলা যুগ্ম আহ্বায়ক মোঃ আশরাফুল আলম। তিনি এক বার্তায় দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপি’র নেতৃত্ব, তৃণমূল কর্মী ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা জানান। একই সাথে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া চেয়েছেন সকলের কাছে।

যুগ্ম আহ্বায়ক মোঃ আশরাফুল আলম বলেন,
“১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন, তা আজও দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে প্রাসঙ্গিক। আমরা ছাত্রদলের কর্মীরা সেই আদর্শ বুকে ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছি।”

তিনি আরও বলেন,
“এই দিনে আমরা শপথ নেই, গণতন্ত্র পুনরুদ্ধার ও শিক্ষা, শান্তি, প্রগতির পথে দেশকে এগিয়ে নিতে আমরা ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ রাখব।”

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুগ্ম আহ্বায়ক মোঃ আশরাফুল আলম ময়মনসিংহ দক্ষিণ জেলা, গফরগাঁও উপজেলা সহ দেশব্যাপী ছাত্রদলের নেতা-কর্মীদের শান্তিপূর্ণ কর্মসূচি পালনের আহ্বান জানান এবং দলের সর্বস্তরের নেতাকর্মীদের শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদেশে আলোচনা সভা, দোয়া মাহফিল, র‌্যালি ও অন্যান্য কর্মসূচি পালন করছে বিএনপি ও তার অঙ্গসংগঠনগুলো।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com