1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পারস্য উপসাগর থেকে ভেসে আসবে আমেরিকান শক্তির হাড় গুঁড়ো হওয়ার শব্দ: ইরানের জেনারেল ২-৩ বছরের মধ্যে শিক্ষার নতুন কারিকুলাম বাস্তবায়ন সম্ভব: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রতিবন্ধী নবজাতককে নিতে অস্বীকৃতি পিতার, বুকে জড়িয়ে ঘরে ফিরছেন মা দেবীগঞ্জে ইউএনওর ওপর হামলা, জড়িতদের খুঁজতে পুলিশের তৎপরতা মাদারীপুরে,মাছ-মাংস ও সবজির বাজার উর্ধমূখী,ক্রেতাদের নাভিশ্বাস গভীর রাতে আগুনে ছাই ৫ দোকান—নিঃস্ব সিরাজগঞ্জের ব্যবসায়ীরা! সলঙ্গায় অভাবের সঙ্গে লড়াই করা এক যুবকের অনুপ্রেরণার গল্প মারা গেছেন সাবেক উপমন্ত্রী ​কাঁঠালিয়ায় উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ আহত, চিকিৎসা অবহেলার অভিযোগ

বিএনপি কলা গাছ না, বিএনপি জামায়াত,এনসিপিকে ভয় পায় না

মোঃ আব্দুল্লাহ আল মামুন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

বিএনপি কলা গাছ না, বিএনপি নিমগাছ, বিএনপি
বট গাছ। বিএনপি জামায়াত কে ভয় পায় না, বিএনপি এনসিপিকে ভয় পায় না। দেশের কিছু নাম
সর্বস্ব রাজনৈতিক দল, যাদের ভোট নাই, তারা নির্বাচনকে বিলম্বিত করার জন্য বিভিন্ন ইস্যূ তৈরী
করছে। মব সৃষ্টি করে দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। ১৬ জুলাই বুধবার বেলা ৪টায় নিয়ামতপুর উপজেলা
বিএনপির উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিকে পদদলিত ও
বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কুটুক্তি করায় বিক্ষোভ মিছিল ও সমাবেশে
বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।
সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন লন ৪৬, নওগাঁ-১ আসনের সাবেক সংসদ সদস্য,
নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোঃ ছালেক চৌধুরী।
উপজেলা বিএনপির উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মেহেদী হাসানের সঞ্চালনায় মতবিনিময় সভায়
আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম রেজা চৌধুরী বাদশা, হাজিনগর
ইউপির সাবেক চেয়ারম্যান, সাপাহার ডিগ্রী কলেজের সাবেক ভিপি ও উপজেলা বিএনপির সাবেক
সহ-সভাপতি আমিনুল ইসলাম ভিপি, উপজেলা যুবদলের আহবায়ক মনজুর রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আরিফুল ইসলাম, শাহনেওয়াজ
সবুজ চৌধুরী, রসুলপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূর আলম সুজা, শ্রীমন্তপুর
ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একেএম খলিলুর রহমান।
বক্তারা আরো বলেন, এনসিপি চাঁদাবাজি করলে হয় ডোনেশন, জামায়াত করলে হয় হাদিয়া। তারা
বিভিন্নভাবে চাঁদাবাজি করে বিএনপির উপর দোষ চাপিয়ে দিচ্ছে। বিএনপি এদেশে গনতন্ত্র
প্রতিষ্ঠা করেছে। বিএনপির প্রতিষ্ঠা জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষনা করেছে। মুক্তিযুদ্ধে নেতৃত্ব
দিয়েছে। তার হাত ধরেই এদেশে গনতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। তারেক রহমান সারা বিশ্বের
অবিসংবাদিত নেতা। অথচ দেশের কিছু নাম সর্বস্ব রাজনৈতক দল যাদের আতুরঘর পার হয় নাই তারা
হুমকি দেয়। পতি স্বৈরাচার ১৭ বছর চেষ্ট করেও বিএনপি ভীত নড়াতে পারে নাই। আর দুদিনের দল এনসিপি
বিএনপিকে হুমকি দেয়। আমরা জামায়াত ও এনসিপিকে হুশিয়ার করে দিতে চাই। দেশ নিয়ে কোন
কোন ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। সরকারের কাছে জোর দাবী অবিলম্বে নির্বাচন দিয়ে দেশে গনতন্ত্র
ফিরিয়ে দিন।
অপর দিকে বেলা ১১টায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের নেতুত্বে
বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্টপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিকে পদদলিত ও বিএনপির
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুটুক্তি করায় আলাদা এক বিশাল বিক্ষোভ মিছিল ও
সমাবেশ করে।
সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোস্তাফিজুর
রহমান।
নওগাঁ জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও নিয়ামতপুর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক জিএম কাউসারুল
ইসলাম রতনের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক
শফিউল্লাহ সোনার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির বাচ্চু, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক
মোকলেছুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক নূরুন নবী নুহ আলম,
উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য সামাদ সোনার, পাড়ইল ইউপির বিএনপি নেতা আব্দুল
মান্নান।

এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com