1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনায় পাকিস্তানের ভূমিকায় চীনের ‘পূর্ণ সমর্থন’ বর্তমানে বাংলাদেশে বিদেশি ঋণের পরিমাণ ৭৮ বিলিয়ন ডলারের বেশি সংরক্ষিত নারী আসনে ‘প্রবীণ-নবীনের সমন্বয়ে’ সুন্দর মনোনয়ন হয়েছে: সেলিমা রহমান ক্যানসার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম, গ্রেপ্তার ৫ সংরক্ষিত নারী আসন: ইসির কাছে মনোনয়ন জমা দিচ্ছেন বিএনপি-জামায়াত জোটের প্রার্থীরা মুফতি আমীর হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এলএনজি টার্মিনাল বন্ধ, দেশের গ্যাস সরবরাহে বড় ঘাটতি আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী ধামইরহাটে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন সাতক্ষীরার কলারোয়ার পুত্রবধূ তুলি বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনীত

বিএনপি ক্ষমতায় গেলে গ্রাম থেকে শহর, সবখানেই মানুষ শান্তিতে ঘুমাতে পারবে”-আনিসুর রহমান তালুকদার খোকন

আকতার হোসেন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৪৪ বার পড়া হয়েছে
বিএনপি ক্ষমতায় গেলে গ্রাম থেকে শহর, সবখানেই মানুষ শান্তিতে ঘুমাতে পারবে”-আনিসুর রহমান তালুকদার খোকন আক্তার হোসেন,(কালকিনি) মাদারীপুরঃ গত ১৭ বছরে স্বৈরাচার হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে বিএনপি’র নেতাকর্মীরা ঘরে ঘুমাতে পারেনি উল্লেখ করে কেন্দ্রীয় বিএনপি’র সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে নতুন বাংলাদেশে গ্রাম থেকে শহর, সবখানেই মানুষ শান্তিতে ঘুমাতে পারবে। বুধবার (০৩-০৯-২০২৫ইং) বিকেলে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে মাদারীপুরের কালকিনির ভুরঘাটায় অনুষ্ঠিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তারেক রহমানের নেতৃত্বে সমাজে ধনী-গরিবের কোন বৈষম্য থাকবে না বলেও উল্লেখ করেন তিনি। কেন্দ্রীয় বিএনপি’র এই নেতা আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যেক ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে সেই অধিকার প্রতিষ্ঠা করতে হবে। যদি কেউ এর ব্যতয় ঘটায় তাহলে তারা জনগনের বিপক্ষে অবস্থান নিয়েছে বলেও ধরে নেয়া হবে। দিনের ভোট, রাতে নয় ও একজনের ব্যালট আরেকজনে কেড়ে নিবে এমন পরিস্থিতি জনগন দেখতে চায় না। দেশের মাটিতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই ফিরে আসবে বলেও জানান তিনি। বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ডাসার ও কালকিনি উপজেলার বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রথমে ভুরঘাটা বাস টার্মিনালে জড়ো হয়। পরে সেখানে জনসভা শেষে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে কালকিনি প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। কালকিনি উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ফজলুল হক বেপারীর সভাপতিত্বে ও সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন বেপারী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম হাওলাদার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইফুল ইসলাম মুন্সী, উপজেলা ছাত্রদল নেতা সজল আহমেদ, ছাত্রদল নেতা এইচ এম তুহিন, উপজেলা যুবদল নেতা মামুন সিকদার, যুবদল নেতা শামীম হোসেন মোল্লা, যুবদল নেতা কাউসার হোসেন নান্না, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম বেপারী, সদস্য সচিব নাজমুল হোসেন চৌকিদার প্রমুখ।
এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com