1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিতদের অবস্থান বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী অপপ্রচার ও গুজব ছড়ানোর শীর্ষে রয়েছে জামায়াত-শিবির: নাছির উদ্দীন নাছির নদী পথে ১৫ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ বাঁচাতে বড় পর্দায় বিশ্বকাপ খেলা দেখা বন্ধ করেছে জেলা প্রশাসন ধামইরহাটে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত মান্দায় ১ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে এক কিলোমিটার পাকা সড়কের নির্মাণকাজ উদ্বোধন মহিপুরে দেড় কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠান

কাজী রাসেল ইমন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ৪১১ বার পড়া হয়েছে

শিবগঞ্জে “বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ০২ দিনব্যাপী “জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ (৪৫তম বিজ্ঞান মেলা)’র সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৪৫তম বিজ্ঞান মেলা উপলক্ষে বৃহ:পতিবার বিকালে শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, ঢাকা’র সহযোগিতায় ০২ দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এ, এফ, এম, আবু সুফিয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় জাতীয় সংসদ সদস্য, ৪৩ চাঁপাইনবাবগঞ্জ-১ জনাব ডা: সামিল উদ্দিন আহমেদ শিমুল ।

            এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো: জুবায়ের হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ড. আবু বক্কর ছিদ্দিক, উপজেলা কৃষি অফিসার মো: শরিফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদিন, উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো: আরিফুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার পরিমল কুমার ঘোষ, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো: শাহিন আক্তার, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো: মুরশিদুল আলম, উপজেলার বিভিন্ন দপ্তরের অন্যান্য অফিসারগণ ও বিভিন্ন স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রীবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অন্যান্যরা। এর আগে মেলায় প্রদর্শিত বিভিন্ন প্রজেক্টগুলো পরিদর্শন করেন মাননীয় সংসদ সদস্য ও উপজেলা নির্বাহী অফিসারসহ অন্যান্যরা।

            উল্লেখ্য, উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত বিজ্ঞান মেলায় ২২টি (স্কুল পর্যায়ে ১২টি ও কলেজ-মাদ্রাসা পর্যায়ে ১০টি) শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন প্রদর্শনীর স্টল অংশগ্রহণ করেছে। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ও সেরা স্টল এবং অংশগ্রহণকারী সকল স্টলকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com