1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
খামেনির শেষ জানাজা ও দাফন ৯ জুলাই, অংশ নিবে ২ কোটি মানুষ আগামী ৩০ দিন হরমুজের একক নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকবে: আরাঘচি এত ব্যাংকের দরকার নেই বাংলাদেশে: মাহবুব উদ্দিন খোকন কেন্দুয়ায় কাওড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত গরমে অতিষ্ঠ কেন্দুয়াবাসী: ২৪ ঘণ্টায় মিলছে মাত্র ২ ঘণ্টা বিদ্যুৎ, খেলা দেখা থেকে বঞ্চিত দর্শকরা জামালপুরের ইসলামপুর পৌরসভায় উন্মুক্ত বাজেট ঘোষণা মঠবাড়িয়া ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ, পুরাতন ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন টাংগাইলের নাগরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে যুব বিভাগের বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত চিরিরবন্দরে ৪০ বছর ধরে বিনা পারিশ্রমিকে কবর খনন করছেন আব্দুল কাফি জলবায়ু পরিবর্তন রোধে বরিশালে শিক্ষার্থীদের সচেতনতামূলক র‍্যালি ও সেমিনার

বড়াইগ্রামে প্রবাসীর বাড়িতে চুরি

নজরুল ইসলাম 
  • প্রকাশের সময় : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৯ বার পড়া হয়েছে
নাটোরের বড়াইগ্রামে দিনের বেলায় প্রবাসীর বাড়িতে দেয়াল টপকে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। এতে ৫ ভরি সোনার গহনা ও নগদ ১৫ হাজার টাকা খোয়া গেছে বলে জানা গেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার দাইড়পাড়া গ্রামে সৌদি প্রবাসী লুৎফর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে। লুৎফর রহমান ওই গ্রামের সাবেক ইউপি সদস্য এছারউদ্দিনের ছেলে।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, লুৎফর রহমান ছুটিতে দেশে এসে  লক্ষ্মীকোল  বাজারের পাশে একটি নতুন বাড়ি নির্মাণ করছেন। মঙ্গলবার তার স্ত্রী ও মেয়ে  আত্মীয় বাড়িতে বেড়াতে যান। দুপুর ১২ টার দিকে তিনি বাড়িতে তালা দিয়ে নির্মাণাধীন বাড়ির কাজ তদারকির জন্য যান। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে সংঘবদ্ধ চোরেরা সীমানা প্রাচীরের দেয়াল টপকে তালা কেটে ঘরে ঢুকে। পরে তারা আলমারীতে রাখা দুটি সোনার মালা, দুই জোড়া কানের দুল, তিনটি আংটি ও এক জোড়া পায়ের তোরা ও নগদ ১৫ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া সোনার গহণার ওজন কমপক্ষে ৫ ভরি হবে বলে জানা গেছে।
বড়াইগ্রাম থানার ওসি শফিউল আযম খান বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com