1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৭ মে ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার দেশে ফেরার দাবি স্বভাবসুলভ বাগাড়ম্বর ও স্ট্যান্ডবাজি: রিজভী চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি: প্রাণিসম্পদমন্ত্রী নাটোরের লালপুরে প্রতিমন্ত্রীর সমর্থকদের বিরুদ্ধে ব্যবসায়ীর আড়ৎ ঘর দখলের অভিযোগ হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ঈদুল আজহা ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব: বিএনপি মহাসচিব খাল পুনঃখনন ও রামরাই দিঘি পরিদর্শনে করলেন জেলা প্রশাসক জানাজা শেষে চিরবিদায় ৯ যুবকের, কান্নায় ভারী নওগাঁর আকাশ-বাতাস কোরবানির প্রকৃত মর্মকথার অমিও বাণী আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর দেড় মাসেও নিখোঁজ মিরাজ শেখ, কোস্ট গার্ডের বিরুদ্ধে তুলে নেওয়ার অভিযোগে স্বজনদের সংবাদ সম্মেলন সুন্দরবনে ‘চাচা ভাইপো’ নামে নতুন ডাকাত দল গঠনের চেষ্টা, অস্ত্রসহ আটক ২

বড়াইগ্রামে শিক্ষিকা ও তার সন্তানদের বেঁধে রেখে ডাকাতি

Rubel Islam
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে
নাটোরের বড়াইগ্রামে স্কুল শিক্ষিকা ও তার ছেলে মেয়েকে বেধে রেখে বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার ভোর রাতে উপজেলার চকপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
ওই শিক্ষার নাম আরফাতুন নাহার মেরিনা। তিনি উপজেলা চকপাড়া গ্রামের আশরাফুল ইসলাম নামের এক এনজিও কর্মীর স্ত্রী ও তারানগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।
আরফাতুন নাহার মেরিনা বলেন, স্বামী বেসরকারী সংস্থায় চাুকরি করার কারনে মেয়ে ও ছেলেকে নিয়ে বাড়িতে থাকতাম। খাওয়া দাওয়া করে রাত সারে ১২টার দিকে ঘুমিয়ে পড়ি। রাত দেড় টার দিকে ৭ থেকে ৮ ডাকাত বাড়িতে ঢুকে মেয়ে, ছেলে ও আমার হাত-পা, চোখ ও মুখ বেঁধে ফেলে। এসময় ঘরে আসবাস পত্র ভেঙ্গে ১ লক্ষ টাকা, ৬ ভরি সোনা ও ১০ ভরি রুপা নিয়ে ভোর ৪টার দিকে চলে যায়। পরে আমরা চেষ্টা করে বাধঁন খুলে ডাকাডাকি করলে প্রতিবেশীরা এসে উদ্ধার করে।
তিনি আরো বলেন, ছাদ ঘরের সিড়ির উপরের টিনের চাল খুলে ভিতরে প্রবেশ করে। এসময় কাঠের দরজা ভেঙ্গে ফেলে ঘরের ভিতরে ঢকে তারা। তাদের সকলের বয়স ১৬ থেকে ২৫ বছরের মধ্যে হবে। আমাদের এলাকার ভাষায় কথা বলতে ছিল। চোঁখ বাধা থাকায় কাউকে চিনতে পারি নাই।
বড়াইগ্রাম থানার পরিদর্শক গোলাম সারোয়ার হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাদ সনাক্তের চেষ্টা চলছে। আশা করছি দ্রুত ডাকাত সানাক্ত করা সম্ভব হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com