1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতে বাংলাভাষী মুসলিমসহ বিভিন্ন সম্প্রদায়ের ওপর নির্যাতন নিয়ে জাতিসংঘের কড়া বার্তা মক্কা চুক্তিতে অংশগ্রহণ বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভারসাম্যকে ঝুঁকিতে ফেলতে পারে: রয়টার্সের প্রতিবেদন ব্যাংকে রাখা টাকা না পেয়ে বিক্ষোভ, ‘মা মারা যাচ্ছে, আমি চিকিৎসা করাতে পারছি না’ আমার ছেলেকে মেরে ফেলতে চেয়েছিল ইরান: নেতানিয়াহু সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের ৩ মামলার অনুমোদন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিকলীগ নেতা কাশেমের ৫ দিনের রিমান্ড পত্নীতলায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু মোংলায় বর্ণাঢ্য আয়োজনে ‘জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা ২০২৬’ অনুষ্ঠিত কসবায় ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার গণসচেতনতামূলক কর্মসূচি কেন্দুয়ায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের শুভ উদ্বোধন

ভালো মন্দের পার্থক্য বোঝায় বই – দোহার সার্কেলের এএসপি আশরাফুল আলম

নিজস্ব প্রতিবেদকঃ-
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৯৮ বার পড়া হয়েছে

দোহার সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল আলম বলেছেন, ‘সব বিষয়েই কিছু ইউনিভার্সাল গুড, কিছু ইউনিভার্সাল ব্যাড আছে। যেমন, মিথ্যা বলা যে পাপ এটা সব ধর্মে, সব সংষ্কৃতিতেই আছে। তেমনি ভালো মন্দের পার্থক্যটা বই করে দেয়। বই মানুষকে আলোকিত করে, পাশাপাশি ভালো মন্দের পার্থক্যও বোঝায় বই।’

বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ও বিকাশের সহযোগিতায় উজান গ্রন্থাগারে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকার দোহার উপজেলার জয়পাড়া বেগম আয়েশা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় উজান গ্রন্থাগারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এএসপি মো. আশরাফুল আলম বলেন, এখানে আপনারা সবাই আলোকিত মানুষ। কারণ, বইয়ের প্রতি ভালোবাসা না থাকলে এখানে আসতেন না।

এসময় সবাইকে বই পড়ার আহবান জানিয়ে এবং বইয়ের গুরুত্ব বোঝাতে গিয়ে তিনি আরো বলেন, আমরা যখন বই পড়া থেকে দূরে সরে যাব, তখন আমাদের চিন্তার জায়গাটি সংকীর্ণ হয়ে যাবে। দেখা যাবে আমাদের অনেক বাড়ি-গাড়ি থাকবে, কিন্তু জীবনটা উপভোগ করার ক্ষমতা কমে যাবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধুরী বণিক, নববাংলার প্রকাশক মো. বিল্লাল হোসেন, প্রথম আলোর কেরানীগঞ্জ প্রতিনিধি ইকবাল হোসেন রতন, দোহার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান সানী, কেরানীগঞ্জের বন্ধু সভার সভাপতি এইচএম রুবেল, উজান গ্রন্থাগারের সহ-সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, তানজিম ট্রাভেল এন্ড ট্যুরস এর পরিচালক হাফেজ মো. শফিকুল ইসলামসহ আরো অনেকে

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com