1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতার মানহানি মামলা, আদালতের সমন জারি কোনো অপমান সহ্য করবে না ইরান: পেজেশকিয়ান ব্যক্তিগত জীবনের কিছু কঠিন সময়ের প্রতিফলন: গোলের পর কান্না করার কারণ জানালেন মেসি বেআইনিভাবে ৫ হাজার মুসলিমকে পুশব‍্যাক করেছে শুভেন্দু রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল

‎ভেদরগঞ্জে সখিপুরে খেলনা কিনে দেয়ার কথা বলে ৮ বছরের শিশু ধর্ষণ, পলাতক আসামি স্বাধীন গ্রেফতার

আতিকুর রহমান
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ২৮২ বার পড়া হয়েছে

‎শরীয়তপুরের ভেদরগঞ্জে খেলনা কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে আট বছরের শিশুকে বলাৎকার করা স্বাধীন মোল্লা (২২) নামের একজনকে আটক করেছে সখিপুর থানা পুলিশ। ‎ ‎ ‎ ‎শুক্রবার (১৬ মে ) রাতে সখিপুর থানা পুলিশের এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানায় সহকারী পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) সৌম্য শেখর পাল। এসময় সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুল হক ও পুলিশের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। ‎ ‎ ‎এর আগে বৃহস্পতিবার গভীর রাতে সখিপুরের আরশীনগর ইউনিয়ন মৃধা কান্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সখিপুর থানা পুলিশ।গ্রেফতারকৃত স্বাধীন উপজেলার চরসেনসাস ইউনিয়নের মাগন বেপারী কান্দি এলাকার বাবু মোল্লার ছেলে। ‎ ‎ ‎ ‎লিখিত বক্তব্যে সহকারী পুলিশ সুপার সৌম্য শেখর পাল বলেন, উপজেলার চরসেনসাস ইউনিয়নের মাগন বেপারী কান্দি এলাকায় গত মঙ্গলবার সন্ধ্যায় নিজ বাড়ির আঙ্গিনায় খেলছিলো দ্বিতীয় শ্রেণির ওই ভুক্তভোগী শিক্ষার্থী। এসময় শিশুটিকে খেলনা কিনে দেয়ার কথা বলে ডেকে নিয়ে যায় স্বাধীন মোল্লা। পরে তাকে দেখতে না পেলে খোঁজাখুঁজি করে তার পরিবার। একপর্যায়ে বাড়ীর পাশের নির্জন স্থানে একটি আম বাগানে অভিযুক্ত স্বাধীন মোল্লার সাথে শিশুটিকে দেখতে পায় তার দাদি। স্বাধীন এর পরই পালিয়ে যায়। শিশুটিকে তখন রক্তাক্ত অবস্থায় কান্নাকাটি করছিলো। পরে তার সাথে ঘটে যাওয়া ঘটনা খুলে বলে এবং তাকে দ্রুত ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। শিশুটি বর্তমানে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় বৃহস্পতিবার বিকালে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে ভুক্তভোগী পরিবার। পরে ওইদিন রাতে বিভিন্ন এলাকায় সাড়াশি অভিযান চালিয়ে সখিপুরের আরশীনগর ইউনিয়ন মৃধা কান্দি এলাকা থেকে স্বাধীনকে গ্রেফতার করে সখিপুর থানা পুলিশ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com