1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
রাজপথের দুই যোদ্ধা এবার ছাত্র সংগঠনের নেতৃত্বে: ফরিদপুর ছাত্রশক্তির আহ্বায়ক সাহেদুল, সদস্য সচিব সজল নেত্রকোনায় কারারক্ষীর বাড়িতে হামলা-লুটপাাটের অভিযোগ দায়ের দেখার কেউ নেই মাধবপুর কৃষি জমি, নদী, ছড়া, থেকে বালুমাটি লুট পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রংপুরে নবনির্বাচিত ৬ সংসদ সদস্যের সাথে জেলা প্রশাসনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনালী ব্যাংকের ওয়াশরুম থেকে টাকা চুরির ঘটনায় ৩ জন গ্রেফতার মাদারীপুর জেলা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে সংসদ সদস্য, সেবার মানোন্নয়নে কড়া নির্দেশনা পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ পিরোজপুরে যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির অভিযোগ শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির ‘মহোৎসব’, বিপন্ন ঠাকুরগাঁওয়ের শিক্ষা ব্যবস্থা, জাতির মেরুদণ্ড কি আজ রুগ্ন? গাইবান্ধায় ২৫ শে মার্চ গণহত্যা ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রস্তুুতিমুলক সভা।।

মতলব উত্তরে বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোঃ আব্দুল মোবিন সাহেবের জনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত

মোঃ মাহফুজ আলম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে

চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী, বিশিষ্ট চিকিৎসক, ইসলামি স্কলার, সমাজসেবক ও রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোঃ আব্দুল মোবিন এর উপস্থিতিতে এক প্রাণবন্ত পথসভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানটি শুরু হয় ২৩ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ সকাল ৯ ঘটিকায়।
অনুষ্ঠান পরিচালনা করেন ৬ নং কলাকান্দা ইউনিয়ন জামায়াত ইসলামি সভাপতি মোঃজাহাঙ্গীর আলম খান সাহেব।
কোরআন তেলাওয়াত করেন ৬ নং  কলাকান্দা ইউনিয়ন সেক্রেটারী মাওলানা ইসমাইল হোসেন।
উদ্ভোদনী  বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা আমীর অধ্যাপক  দেওয়ান আবুল বাসার।

সকাল ৯ টা থেকে গণ সংযোগ ও লিফলেট বিতরণ  করা হয় মিলার চর বাজার, মিলার চর প্রাথমিক বিদ্যালয়,নীল নগর উচ্চ বিদ্যালয়, দশানী লঞ্চ ঘাট, দশানী বাজার, দশানী আল আমিন মাদরাসা,৪ নং ওয়ার্ড পশ্চিম হানিরপাড় জামে মসজিদে আলোচনা শেষে উক্ত লিফলেট বিতরণ ও গণ সংযোগ কর্মসূচি শেষ হয়।

উপস্থিত ছিলেন -৬ নং কলাকান্দা ইউনিয়ন সহ সভাপতি  হারুন সৈয়াল,২ নং ওয়ার্ড সভাপতি জনাব ওয়ালী উল্লাহ জমাদার, ৬ নং ওয়ার্ড সভাপতি সফিউল্লাহ সফি,৪ নং ওয়ার্ড সেক্রেটারি মোঃ শাহিন,৫ নং ওয়ার্ড সভাপতি মাওলানা  আব্দুস সাত্তার, ৬ নং কলাকান্দা ইউনিয়ন ছাত্র শিবির সভাপতি মোঃ তৌহিদুর রহমান।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে ডাঃ মোঃ আব্দুল মোবিন বলেন—
“মতলবের প্রতিটি ঘরে শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন পৌঁছে দিতে আমি দৃঢ়প্রতিজ্ঞ। শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকার করছি। জনগণের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে আমি মাদক ও সন্ত্রাসমুক্ত মতলব গড়তে চাই। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করুন। ইনশাআল্লাহ, আপনাদের আমানতের খেয়ানত করব না।”

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com