1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কোরবানির শিক্ষা অনুপ্রেরণা জোগায়: জামায়াত আমির পাচারকৃত টাকা ফেরতের দাবিতে পিরোজপুরে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন চিরিরবন্দরে ড্যাম্প ট্রাকের ধাক্কায় ইজিবাইকের চালকসহ ৬ যাত্রী আহত, বিক্ষুদ্ধ জনতার ড্যাম্পট্রাকে আগুন বেহাল রাস্তাঘাট ও নাগরিক হয়রানির প্রতিবাদে বাজিতপুরে সচেতন নাগরিকদের মানববন্ধন। ঈশ্বরদীতে ছাগলকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ দল হিসেবে আ.লীগের অপরাধের তদন্ত চলছে কিনা জানিনা: চিফ প্রসিকিটর ঈশ্বরদীতে ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন। জামালপুরে কয়েক বছরের জলাবদ্ধতা নিরসনের জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ডাক্তারের কাছে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা: একই পরিবারের ৪ জনসহ নিহত ৫ শহীদ মুক্তিযোদ্ধা আস্তার রহমান চৌডালা সেতুতে প্রতিবন্ধী স্কুটিচালকের কাছ থেকে টোল আদায়, মানবিকতা নিয়ে প্রশ্ন।

মধুখালীতে ক্ষুদ্র খামারিদের মাঝে মিল্ক মেশিন বিতরণ

মোঃ মামুনুল হক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৫১ বার পড়া হয়েছে
ফরিদপুরের মধুখালী উপজেলার কামালদিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক খামারীদের মাঝে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের আওতায় আটটি মিল্ক মেশিন বিতরণ করা হয়  সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ০৩ টায় ফরিদপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সঞ্জীব বিশ্বাস এর সভাপতিত্বে ফরিদপুর ১ আসনের সংসদ সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান মিল্ক মেশিনগুলো বিতরণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রহমান বলেন কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান অসহায় মানুষদের ঋণ দেয়। সেই ঋণের টাকা সুদসহ প্রতি সপ্তাহে কিস্তিতে পরিশোধ করতে করতে মানুষ সর্বস্বান্ত হয়ে যাচ্ছে। তারপরও ঋণের টাকা শোধ হচ্ছে না। তারাই আবার নাকি নোবেল পায়। আর আজকে আমার প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এদেশের মাটি ও প্রকৃতির ঘ্রাণ সুখে সুখে কোন মানুষটি কষ্টে আছে, কোন মানুষটি বিষন্নতায় আছে, কোন মানুষটির কাজ প্রয়োজন, কোন মানুষটির ঘর প্রয়োজন খুঁজে বের করেন। সেই শেখ হাসিনাই নাকি তাদের মাথা ব্যাথার কারণ।
মন্ত্রী বলেন মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বঙ্গবন্ধু কন্যা নিজেই সেই উদ্যোগ নিয়েছেন। এই উদ্যোগের অংশ হিসেবে আমি মৎস্য ও প্রাণীসম্পদের বিভিন্ন  প্রকল্পের মাধ্যমে সারাদেশে উন্নয়নে ভরপুর করে দেব।
মধুখালী উপজেলা প্রাণী সম্পদ ও ভেটোরিনারী হাসপাতালের আয়োজনে এল ডিপিপির চিফ টেকনিক্যাল কো-আরডিনেটর ডা. গোলাম রাব্বানী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনিক, সিনিয়র সহকারী পুলিশ সুপার  (সার্কেল) মোঃ মিজানুর রহমান ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুদেব কুমার দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com