1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
  5. vero76075@desh-bulletin.com : vero76075 :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

মনোহরদীতে বড়চাপা ফুটবল টুর্ণামেন্ট-২০২৪( সৃজন-২)এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

মোঃএমরুল ইসলাম
  • প্রকাশের সময় : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ৩১৩ বার পড়া হয়েছে

মনোহরদীতে বড়চাপা ফুটবল টুর্ণামেন্ট-২০২৪(সৃজন-২)এর প্রতিদ্বন্দ্বীতামূলক ফাইনাল ম্যাচে বড়চাপা ব্রাদার্স ফুটবল একাদশ টাইব্রেকারে ১-০ গোলের ব্যবধানে বড়চাপা এফ.সি ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

বৃহস্পতিবার (২০ জুন)বড়চাপা তরুণ যুব-সমাজের উদ্যোগে বড়চাপা উচ্চ বিদ্যালয় মাঠে বড়চাপা ফুটবল টুর্ণামেন্ট-২০২৪(সিজন-২)এর ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,শিল্পমন্ত্রীর উত্তরসূরী মঞ্জুরুল মজিদ মাহমূদ সা’দী-কার্যনির্বাহী সদস্য,বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি ও যুগ্ম-সাধারণ সম্পাদক-মনোহরদী উপজেলা আওয়ামীলীগ।

বড়চাপা ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের মেম্বার মামুনূর রশীদ এর সভাপতিত্বে বড়চাপা ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান উপাধ্যক্ষ এম.সুলতান উদ্দীন এর পৃষ্টপোষকতায় বড়চাপা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃশরীফুল ইসলাম এর সঞ্চালনায় উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন নাজমূল হক ভাণ্ডারী-প্রতিষ্ঠাতা আইডিয়াল বি এম কলেজ,মনোহরদী,নরসিংদী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,শাহ্ মাসুদুর রহমান সাবেক পি.পি নরসিংদী জজ কোর্ট,এ্যাড.হাবীবুর রহমান তৌহিদ এ.পি.পি।

নরসিংদী জজকোর্ট,হেরেম উল্লাহ আহসান অধ্যক্ষ বড়চাপা মহা-বিদ্যালয়,নজিবুল্লাহ নজিব-সাধারণ সম্পাদক মনোহরদী উপজেলা ক্রীড়া সংস্থা,কাজী মোঃশরীফুল ইসলাম শাকিল-প্রতিষ্ঠাতা সভাপতি মনোহরদী উপজেলা প্রেসক্লাব,মোঃনাজমুল হক-সাধারণ সম্পাদক বড়চাপা ইউনিয়ন আওয়ামীলীগ,রাশেদুল কবীর সবল-সাবেক সাধারণ সম্পাদক বড়চাপা ইউনিয়ন ছাত্রলীগ,আইন উদ্দীন সৈকত-বড়চাপা ইউনিয়ন যুবলীগ,সোহানুর রহমান সোহাগ,আহ্বায়ক-বড়চাপা ফুটবল টুর্ণামেন্ট-২০২৪(সৃজন-২)পরিচালনা কমিটি প্রমূখ। এ সময় বড়চাপা ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,সুশীল-সমাজের নেতৃবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com