1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৭ মে ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার দেশে ফেরার দাবি স্বভাবসুলভ বাগাড়ম্বর ও স্ট্যান্ডবাজি: রিজভী চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি: প্রাণিসম্পদমন্ত্রী নাটোরের লালপুরে প্রতিমন্ত্রীর সমর্থকদের বিরুদ্ধে ব্যবসায়ীর আড়ৎ ঘর দখলের অভিযোগ হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ঈদুল আজহা ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব: বিএনপি মহাসচিব খাল পুনঃখনন ও রামরাই দিঘি পরিদর্শনে করলেন জেলা প্রশাসক জানাজা শেষে চিরবিদায় ৯ যুবকের, কান্নায় ভারী নওগাঁর আকাশ-বাতাস কোরবানির প্রকৃত মর্মকথার অমিও বাণী আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর দেড় মাসেও নিখোঁজ মিরাজ শেখ, কোস্ট গার্ডের বিরুদ্ধে তুলে নেওয়ার অভিযোগে স্বজনদের সংবাদ সম্মেলন সুন্দরবনে ‘চাচা ভাইপো’ নামে নতুন ডাকাত দল গঠনের চেষ্টা, অস্ত্রসহ আটক ২

মসজিদের আজানের শব্দে বিরক্ত হয়ে বাকবিতন্ডা , প্রতিবাদ করায় একজন খুন

মোঃ শহীদুল আরিফ
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ২১৭ বার পড়া হয়েছে

শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নে আজানের শব্দে বিরক্ত হয়ে বাকবিতন্ডায় জড়িয়ে একজনকে খুন করার অভিযোগ উঠেছে। গতকাল ২৬শে আগষ্ট মঙ্গলবার বড়কান্দি ইউনিয়নের উমুদ্দি মাদবর কান্দি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম খবির সরদার (৬৫)। নিহত ব্যক্তি ইউনিয়ন কৃষকদলের সাবেক সভাপতি এবং অভিযুক্ত ব্যক্তি আলমাস সরদার (২৭) ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। ঘটনার বিবরনে জানা যায়, গতকাল এষার নামাযের আজান হওয়ার পরে অভিযুক্ত আলমাস সরদার মসজিদের মুয়াজ্জিনের সাথে আজান দেয়াকে কেন্দ্র করে কথার দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। তখন নিহত ব্যক্তি খবির সরদার মসজিদের মুয়াজ্জিনের পক্ষ নিয়ে কথা বললে একপর্যায়ে অভিযুক্ত আলমাস সরদার বিরক্ত হয়ে খবির সরদারকে বুকে ছুরিকাঘাত করে। এতে খবির সরদার পাশের পুকুরে পড়ে যায়। সাথে সাথে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। তার মৃত্যুতে জাজিরা উপজেলা বিএনপির পক্ষ থেকে শোক জানানো হয়েছে। এই বিষয়ে জাজিরা থানার ওসি মাঈনুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। মামলার প্রস্তুতি চলছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com