মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ২ দিন ব্যপি বার্ষিক ক্রীড়া,পুস্কার পুরস্কার বিতরণ,নবীব বরণ,কৃতি শিক্ষার্থী সংবর্ধনা,ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫’র উদ্বোধন ২৯ জানুয়ারি বুধবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম।তিনি বলেন ১৭০ বছর পুরাতন বিদ্যালয়ের থেকে অসংখ্য মেধাবী মুখ বের হয়েছে।তুমরাও তেমনি সবার মুখ উজ্জ্বল কর।এরও বড় স্বপ্ন দেখ তুমরা। দেশগড়ার স্বপ্ন দেখ সেই আসা করি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুল ইসলাম মঞ্জু।তিনি বলেন ১৭০ বছর পুরাতন ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানটি অন্য বছরের ন্যয় এবারও অনুষ্ঠানটি সুন্দর ভাবে পালন করছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার পুলিশ সুপার বিপিএম মিনা মাহমুদা ও জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আলমগীর কবিরকে।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক-শিক্ষিকা, গন্যমান্য ব্যক্তিবর্গ,অভিভাবক বৃন্দ ও শিক্ষার্থী বৃন্দ।দিনটি ছিল তারুণ্যের উচ্ছ্বাসে উদ্দীপ্ত। বৃহস্পতিবার পুরস্কার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হবে। সঞ্চালক ছিলেন স্কুলের শিক্ষক শাহ্ নেওয়াজ সেতু ও সিনিয়র ইংরেজি শিক্ষক শ্রী ইন্দ্রনীল।