1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৭ মে ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার দেশে ফেরার দাবি স্বভাবসুলভ বাগাড়ম্বর ও স্ট্যান্ডবাজি: রিজভী চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি: প্রাণিসম্পদমন্ত্রী নাটোরের লালপুরে প্রতিমন্ত্রীর সমর্থকদের বিরুদ্ধে ব্যবসায়ীর আড়ৎ ঘর দখলের অভিযোগ হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ঈদুল আজহা ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব: বিএনপি মহাসচিব খাল পুনঃখনন ও রামরাই দিঘি পরিদর্শনে করলেন জেলা প্রশাসক জানাজা শেষে চিরবিদায় ৯ যুবকের, কান্নায় ভারী নওগাঁর আকাশ-বাতাস কোরবানির প্রকৃত মর্মকথার অমিও বাণী আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর দেড় মাসেও নিখোঁজ মিরাজ শেখ, কোস্ট গার্ডের বিরুদ্ধে তুলে নেওয়ার অভিযোগে স্বজনদের সংবাদ সম্মেলন সুন্দরবনে ‘চাচা ভাইপো’ নামে নতুন ডাকাত দল গঠনের চেষ্টা, অস্ত্রসহ আটক ২

মাদারগঞ্জে নাশকতা মামলায় উপজেলা যুবলীগের দুই নেতা কারাগারে

মাজহারুল ইসলাম মিন্টু
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৬৩২ বার পড়া হয়েছে

জামালপুরের মাদারগঞ্জে নাশকতা মামলায় অজ্ঞাত আসামী হিসেবে দুই যুবলীগ নেতাকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বুধবার দুপুরে আটককৃত আসামীদের জামালপুর বিজ্ঞ আদালতে পাঠিয়েছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। মঙ্গলবার মাদারগঞ্জ পৌর এলাকার ১ নং ওয়ার্ডের কামারপাড়া মোড় থেকে চর বওলা এলাকার মৃত ফেলু মন্ডলের ছেলে উপজেলা যুবলীগের সদস্য শফিক ইসলাম (শফিক মন্ডল) (৩৪) ও একই এলাকার মোহাম্মদ আলী’র ছেলে উপজেলা যুবলীগের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক ইব্রাহিম খলিল টিটু (৩৪) কে আটক করে পুলিশ। থানা সূত্রে জানা গেছে গত ২৪ অক্টোবর/২৪ ইং তারিখে মাদারগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান সাকু বাদী হয়ে নাশকতা মামলা দায়ের করেন। যার মামলা নং- ১০ । বিশেষ ক্ষমতা আইনে তাদেরকে আটক করা হয়। এ ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল্লাহ সাইফ জানান নাশকতা মামলায় তদন্ত প্রকাশিত হিসেবে দুই যুবলীগ নেতা কে আটক করা হয়েছে এবং আটককৃতদের জামালপুর বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com