1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৭ মে ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার দেশে ফেরার দাবি স্বভাবসুলভ বাগাড়ম্বর ও স্ট্যান্ডবাজি: রিজভী চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি: প্রাণিসম্পদমন্ত্রী নাটোরের লালপুরে প্রতিমন্ত্রীর সমর্থকদের বিরুদ্ধে ব্যবসায়ীর আড়ৎ ঘর দখলের অভিযোগ হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ঈদুল আজহা ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব: বিএনপি মহাসচিব খাল পুনঃখনন ও রামরাই দিঘি পরিদর্শনে করলেন জেলা প্রশাসক জানাজা শেষে চিরবিদায় ৯ যুবকের, কান্নায় ভারী নওগাঁর আকাশ-বাতাস কোরবানির প্রকৃত মর্মকথার অমিও বাণী আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর দেড় মাসেও নিখোঁজ মিরাজ শেখ, কোস্ট গার্ডের বিরুদ্ধে তুলে নেওয়ার অভিযোগে স্বজনদের সংবাদ সম্মেলন সুন্দরবনে ‘চাচা ভাইপো’ নামে নতুন ডাকাত দল গঠনের চেষ্টা, অস্ত্রসহ আটক ২

মাদারীপুরে শিবচরের মাদবরেরচর পূর্ব শত্রুতার বিরোধের জেরে এক বালু ব্যাবসায়ীকে কুপিয়ে জখম

অপি মুন্সী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে
মাদারীপুরের শিবচরে মাদবরচর ইউনিয়নে নুরুল ইসলাম উকিল নামে এক বালু ব্যাবসায়ীকে কুপিয়ে জখম  করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল সোমবার রাত ১১ টার দিকে মাদবরেরচর হাট সংলগ্ন এ ঘটনা ঘটে। আ*হ*ত ব্যবসায়ীর নুর ইসলাম উকিল মাদবরের চর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের খাড়াকান্দি গ্রামের তোতা মিয়া উকিলের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায় যে, দীর্ঘদিন ধরে প্রতিপক্ষরা তার গদি থেকে ইট চুরি করে আসছিলো। গত ২৪ আগষ্ট ভোর সাড়ে তিনটা দিকে প্রতিপক্ষরা তার গদিতে থাকা টিনের ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।এতে ঘরসহ ইট বালুর হিসাবের খাতায় সম্পূর্ণ ভস্মীভূত হয়।
তিনি শিবচর প্রায় ২ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানান তিনি। স্থানীয় পাহারাদার বিষয়টি প্রথমে টের পেয়ে নুরুল ইসলামকে খবর দিলে পরিবারের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তবে এর আগেই পুরো ঘরটি পুড়ে যায়। পরে স্থানীয় গনমান্যদের সঙ্গে আলোচনা শেষে তিনি শিবচর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর অভিযুক্তরা প্রথমে নুরুল ইসলাম উকিলকে হুমকি প্রদান করে। এতে সোমবার   রাত ১১ টা দিকে মাদবরেচর ব্রীজের ঢালে মোটরসাইকেল অবস্থান কালে প্রতিপক্ষের ৫-৬ জন লোক ধারালো অস্ত্র দিয়ে তার উপর হামলা চালায়। এ সময় তিনি পিঠে গুরতর আঘাত পান। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আহত নুরুল ইসলাম উকিলকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হলে তাকে ভর্তি করা হয়েছে।  হামলাকারীদের মধ্যে মিন্টু মাদবর,ইনদাত মাদবর, সোহান মাদবর,জুনায়েদ চৌধুরী,মিরাজ মুন্সী, জনি মুন্সী ও সাগরের নাম উল্লেখ করেছেন ভুক্তভোগী পরিবার। এই ঘটনা এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
আহত নুরুল ইসলাম উকির  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
 শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ রাশেদুল ইসলাম চৌধুরী বলেন, আহত অবস্থায় রোগী আমাদের জরুরী বিভাগের আসেন। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করেছি। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।
এ বিষয়ে শিবচর থানা অফিসার ইনচার্জ মোঃ রাকিবুল ইসলাম বলেন আমরা ঘটনার বিষয়ে অবগত আছি এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com