1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ ইরানে বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারসহ সব দুর্নীতি তদন্ত করা উচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?’ যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির সভা জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক ১ ছয় মাসে ৩৩০ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ, আটক ১৪০: বিজিবি

মানিকগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

আল আমিন সরকার সোহাগ
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ২৮৮ বার পড়া হয়েছে
মানিকগঞ্জে ৬শ এর অধিক অসহায় ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে রাতের আঁধারে শীতবস্ত্র বিতরণ করেছেন মানিকগঞ্জ জেলা পুলিশ।
রবিবার (১৪ জানুয়ারি) রাত ৯ টায় মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে “শুভ যাত্রা বাস কাউন্টারের সামনে” মানিকগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে ৬০০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় দারিদ্র-শীতার্তদের মাঝে শীতবস্ত্র তুলে দেন মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার  মোহাম্মাদ গোলাম আজাদ খান।
পুলিশ সুপার গোলাম আজাদ খান বলেন,আপনাদের মনে আছে গতবছরও আমরা কম্বল দিয়েছিলাম।আমি চাই  আপনাদের আর্থিক অবস্থার যেন পরিবর্তন হয়। আগামীতে আপনাদের স্বাবলম্বী দেখতে চাই।
উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুজন সরকার,অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাবিল হোসেন,মানিকগঞ্জ জেলা কমিউনিটি পুলিশিং ফোরাম সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যগণ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com