1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
  5. vero76075@desh-bulletin.com : vero76075 :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

মানিকগঞ্জে জেলা বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

জাহাঙ্গীর আলম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১লা সেপ্টেম্বর) সকাল থেকে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি জেলা বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে সমাবেশে রূপ নেয়। সেখানে চারটি ট্রাকের উপর নির্মিত খোলা মঞ্চে হয় আলোচনা সভা।
প্রখর রোদের মধ্যেও উচ্ছ্বাস-উদ্দীপনায় ভরপুর নেতাকর্মীরা স্লোগান ও ব্যানার-ফেস্টুন হাতে শোভাযাত্রায় যোগ দেন। এতে জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন—যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দলসহ ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক আফরোজা খানম রিতা। তিনি বলেন,
“বিএনপি এই দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের নাম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা সকল ষড়যন্ত্র মোকাবিলা করে জনগণের অধিকার প্রতিষ্ঠা করবো।”
এছাড়া জেলা বিএনপির সদস্য সচিবসহ বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বর্তমান সরকারের দমন-পীড়নের সমালোচনা করে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিকে ঘিরে জেলা শহরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com