1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৭ মে ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার দেশে ফেরার দাবি স্বভাবসুলভ বাগাড়ম্বর ও স্ট্যান্ডবাজি: রিজভী চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি: প্রাণিসম্পদমন্ত্রী নাটোরের লালপুরে প্রতিমন্ত্রীর সমর্থকদের বিরুদ্ধে ব্যবসায়ীর আড়ৎ ঘর দখলের অভিযোগ হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ঈদুল আজহা ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব: বিএনপি মহাসচিব খাল পুনঃখনন ও রামরাই দিঘি পরিদর্শনে করলেন জেলা প্রশাসক জানাজা শেষে চিরবিদায় ৯ যুবকের, কান্নায় ভারী নওগাঁর আকাশ-বাতাস কোরবানির প্রকৃত মর্মকথার অমিও বাণী আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর দেড় মাসেও নিখোঁজ মিরাজ শেখ, কোস্ট গার্ডের বিরুদ্ধে তুলে নেওয়ার অভিযোগে স্বজনদের সংবাদ সম্মেলন সুন্দরবনে ‘চাচা ভাইপো’ নামে নতুন ডাকাত দল গঠনের চেষ্টা, অস্ত্রসহ আটক ২

মানিকগঞ্জে সাবেক কাউন্সিরের খামার থেকে অস্ত্রের মুখে পাঁচ গরু লুট

মোঃ হামিদুর ইসলাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে
মানিকগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর উজ্জ্বল হোসেনের খামার থেকে অস্ত্রের মুখে পাঁচটি গরু লুট করেছে দুর্বৃত্তরা।
বুধবার (১৩ আগস্ট ২০২৫ ইং) ভোরে পৌরসভার নয়াকান্দি এলাকার ‘জামেলা ডেইরি ফার্মে’ এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও খামারের কর্মচারীদের বরাত দিয়ে জানা যায়, ১০-১৫ জন পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে খামারে প্রবেশ করে কর্মচারী লিটন, শ্যাম মিয়া ও মুকুলকে জিম্মি করে। পরে তারা একটি বড় পিকআপে করে গরুগুলো নিয়ে যায়।
খামারের মালিক উজ্জ্বল হোসেন জানান, ঘটনার সময় একটি বকনা বাছুর আতঙ্কে দৌড়ে তার বাড়ির উঠানে চলে আসে। ডাকাডাকির পর পরিবারের সদস্যরা জেগে ওঠেন এবং খামারের দিকে গেলে দেখতে পান, লুটকারীদের গাড়ি শহরের দিকে ছুটে যাচ্ছে। তবে অস্ত্রের ভয়ে কেউ বাধা দেওয়ার সাহস পাননি।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, আমরা খামারের মালিককে অভিযোগ দিতে বলেছি। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com