1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে আজ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী খামেনির শেষ জানাজা ও দাফন ৯ জুলাই, অংশ নিবে ২ কোটি মানুষ আগামী ৩০ দিন হরমুজের একক নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকবে: আরাঘচি এত ব্যাংকের দরকার নেই বাংলাদেশে: মাহবুব উদ্দিন খোকন কেন্দুয়ায় কাওড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত গরমে অতিষ্ঠ কেন্দুয়াবাসী: ২৪ ঘণ্টায় মিলছে মাত্র ২ ঘণ্টা বিদ্যুৎ, খেলা দেখা থেকে বঞ্চিত দর্শকরা জামালপুরের ইসলামপুর পৌরসভায় উন্মুক্ত বাজেট ঘোষণা মঠবাড়িয়া ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ, পুরাতন ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন টাংগাইলের নাগরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে যুব বিভাগের বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত চিরিরবন্দরে ৪০ বছর ধরে বিনা পারিশ্রমিকে কবর খনন করছেন আব্দুল কাফি

মান্দায় নির্বাচনী সহিংসতা মামলায় চারজন গ্রেপ্তার

এনামুল হক
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ২২৪ বার পড়া হয়েছে
নওগাঁর মান্দা উপজেলার মৈনম বাজারে নির্বাচনী সহিংসতার ঘটনায় পৃথক তিনটি মামলা করা হয়েছে। পুলিশকে মারধর ও সরকারী কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে মামলা করেন মান্দা থানার উপপরিদর্শক (এসআই) আশিকুর রহমান। এ মামলায় নৌকা প্রার্থীর সাতজন কর্মী-সমর্থকের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০জনকে আসামি করা হয়েছে।
এছাড়া স্বতন্ত্র প্রার্থী এসএম ব্রহানী সুলতান মামুদ গামার (ট্রাক প্রতীক) নির্বাচনী অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের ঘটনায় তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানের ম্যানেজার সুজন চন্দ্র বাদী হয়ে নৌকা প্রার্থীর ২৫জন কর্মী-সমর্থকের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০ থেকে ২৫জনের বিরুদ্ধে মামলা করেন। একই ঘটনায় স্বতন্ত্র প্রার্থীর ২২জন কর্মী-সমর্থকের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৮০ থেকে ১০০ জনের বিরুদ্ধে মামলা করেন নৌকা প্রার্থীর কর্মী আব্দুল হান্নান।
এসব মামলায় নৌকা প্রার্থীর তিনজন ও স্বতন্ত্র প্রার্থীর এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, আশিক মন্ডল (২৭),সাদ্দাম হোসেন (২৮), আব্দুল হান্নান (২৬) ও আনোয়ার হোসেন (৩৮)। আজ রোববার আদালতের মাধ্যমে তাদের নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে।উল্লেখ্য, গতকাল শনিবার বেলা ১২টার দিকে উপজেলার মৈনম বাজারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ব্রহানী সুলতান মামুদ গামার (ট্রাক প্রতীক) নির্বাচনী কার্যালয় ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করে নৌকা প্রার্থীর ৩০ থেকে ৩৫জন নেতাকর্মী। হামলায় স্বতন্ত্র প্রার্থী গামার তিন কর্মী-সমর্থক আহত হন। এসময় হামলাকারীদের নিবৃত্ত করতে গিয়ে মারধরের শিকার হন ডিএসবি ওয়াচারসহ চার পুলিশ সদস্য।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com