1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

মাসদাইরে ১৩নং ওয়ার্ড ছাত্র সমাজের উদ্দ্যেগে ইফতার বিতরণ

ইকরা মল্লিক অনাবিল
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ১৭১ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জ ফতুল্লার মাসদাইর এলাকায়, জাতীয় ছাত্র সমাজ নারায়ণগঞ্জ মহানগরের আওতাধিন ১৩নং ওয়ার্ড ছাত্র সমাজের উদ্দ্যেগে শতাধিক গরিব, অসহায় মানুষদের মধ্যে ইফতার বিতরণ করেন।
৩ এপ্রিল রোজ বুধবার বাদ আসর ফতুল্লার মাসদাইর এলাকায় শতাধিক গরিব,অসহায় মানুষের মধ্যে ইফাতার সামগ্রী বিতরণ করেন ১৩নং ছাত্র সমাজের ভারপ্রাপ্ত সভাপতি জুয়েল হোসেন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রানা। তারা প্রথমে মাসদাইর বাজার মসজিদের সামনে থেকে শুরু করে কেন্দ্রীয় করবস্থানের সামনে থাকা অসহায় মানুষদের মধ্যে বিতরণ করেন। এ সময় ১৩নং ওয়ার্ড সভাপতি বলেন আমরা আমাদের সাধ্যমতো সবসময়ই চেষ্টা করি গরিব,অসহায় মানুষের পাশে থাকার। তারই ধারাবাহিকতায় আজকেও আমরা  গরিবদের মধ্যে কিছু ইফতার বিতরণের মাধ্যমে তাদের পাশে থাকার চেষ্টা করেছি।
এবং আমাদের আজকের এই উদ্দ্যেগ সফল করতে আমাদের সার্বিক সহযোগিতা করেছেন আমার নেতা নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্র সমাজের সভাপতি শাহাদাত হোসেন রুপু ও শাহ-আলম সবুজ। এই সময় উপস্থিত ছিলেন ১৩নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি জুয়েল হসেন,ভারপ্রাপত সাধার সম্পাদক রানা,মনির,রিফাত,রবিন,আহাদ,শাকিল,জাহিদ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com