1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজপথের দুই যোদ্ধা এবার ছাত্র সংগঠনের নেতৃত্বে: ফরিদপুর ছাত্রশক্তির আহ্বায়ক সাহেদুল, সদস্য সচিব সজল নেত্রকোনায় কারারক্ষীর বাড়িতে হামলা-লুটপাাটের অভিযোগ দায়ের দেখার কেউ নেই মাধবপুর কৃষি জমি, নদী, ছড়া, থেকে বালুমাটি লুট পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রংপুরে নবনির্বাচিত ৬ সংসদ সদস্যের সাথে জেলা প্রশাসনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনালী ব্যাংকের ওয়াশরুম থেকে টাকা চুরির ঘটনায় ৩ জন গ্রেফতার মাদারীপুর জেলা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে সংসদ সদস্য, সেবার মানোন্নয়নে কড়া নির্দেশনা পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ পিরোজপুরে যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির অভিযোগ শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির ‘মহোৎসব’, বিপন্ন ঠাকুরগাঁওয়ের শিক্ষা ব্যবস্থা, জাতির মেরুদণ্ড কি আজ রুগ্ন? গাইবান্ধায় ২৫ শে মার্চ গণহত্যা ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রস্তুুতিমুলক সভা।।

মিঠাপুকুরে বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাবুলাল মার্ডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিঠাপুকুরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিকাল ৪ টায় মিঠাপুকুর উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালী শুরু করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ওভার ব্রীজের নিচে গিয়ে র‍্যালী শেষ হয়। এ সময় আলোচনা সভায় মিঠাপুকুর উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যাপক গোলাম রব্বানীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, রংপুর জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য কাজি খয়রাত, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম নিক্সন পাইকার প্রমুখ।
বক্তারা বক্তব্যে বলেন, ৪৭ বছর আগে দেশের এক চরম ক্রান্তিকালে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিশ্ববরেণ্য  শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। বিএনপি আজ দল হিসেবে সারাদেশের জনগনের আশা আকাঙ্খার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। বক্তারা আরো বলেন, নির্বাচনের মধ্যদিয়ে ফ্যাসীবাদ মুক্ত বাংলাদেশের জনসাধারণকে গণতান্ত্রিক একটি সরকার গঠন করে জনগণের মালিকানা ফিরিয়ে দিতে বিএনপি কাজ করে যাচ্ছে। নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, মিঠাপুকুরে ধানের শীষের জোয়ার শুরু হয়েছে। এই জোয়ারকে অব্যাহত রেখে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে। এসময় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা অংশ নেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com