1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমানে বাংলাদেশে বিদেশি ঋণের পরিমাণ ৭৮ বিলিয়ন ডলারের বেশি সংরক্ষিত নারী আসনে ‘প্রবীণ-নবীনের সমন্বয়ে’ সুন্দর মনোনয়ন হয়েছে: সেলিমা রহমান ক্যানসার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম, গ্রেপ্তার ৫ সংরক্ষিত নারী আসন: ইসির কাছে মনোনয়ন জমা দিচ্ছেন বিএনপি-জামায়াত জোটের প্রার্থীরা মুফতি আমীর হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এলএনজি টার্মিনাল বন্ধ, দেশের গ্যাস সরবরাহে বড় ঘাটতি আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী ধামইরহাটে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন সাতক্ষীরার কলারোয়ার পুত্রবধূ তুলি বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনীত বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সমাবেশ অনুষ্ঠিত

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন “তাদের মন্দিরে পূজো দিয়ে নিজের ঈমান নষ্ট করবেন না

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৮ মে, ২০২৪
  • ৪৪০ বার পড়া হয়েছে
উপজেলা নির্বাচন বিষয়ে আমাদের দলীয় সিদ্ধান্তের বিষয়টি নতুন করে বলার কিছু নেই সেটা আমরা সবাই জানি।তবে এই প্রসঙ্গে ব্যক্তিগত অভিমত থেকে কিছু কথা বলার প্রয়োজনবোধ করছি-
আপনি যদি একটি রাজনৈতিক দলের কর্মী হয়ে থাকেন, তবে সে রাজনৈতিক দলের যেকোন সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে দলীয় স্বার্থে তা মেনে চলতে হবে এবং দল যে কর্মসূচী বা নির্দেশনা দিবে তা পালন করতে হবে।দলের সিদ্ধান্তের প্রতি সম্মান দেয়া, মেনে চলা ও পালন করাটাই একটি  রাজনৈতিক দলের আদর্শ কর্মীর পরিচয়।
অন্যদিকে, একটি রাজনৈতিক দলের দায়িত্বশীল পদে থাকা একজন নেতা বা কর্মী হয়েও আপনি যদি দলীয় স্বার্থকে বিসর্জন দিয়ে ব্যক্তিস্বার্থের ক্ষুদ্রপ্রাপ্তির লোভে দলের সিদ্ধান্তকে অমান্য করেন তবে আপনি নৈতিকভাবে সে দলের কর্মী হবারও যোগ্যতা হারাবেন।
এক্ষেত্রে তাদের প্রতি আমার অনুরোধ থাকবে সেক্ষেত্রে আপনাদের উচিত নিজ থেকেই অব্যাহতি নিয়ে নেয়া।এতে  আপনি আপনার যেকোন সিদ্ধান্ত স্বাধীনভাবে নিতে পারেন।তাতে কেউ বাধাও দিবে না, বলারও কিছু থাকবেনা।
বলার থাকে তখন যখন আপনি,
দলেও থাকবেন, দায়িত্বশীল পদও নিবেন, আবার দলের সিদ্ধান্তের বাইরে যেয়ে দলের নীতির সাথে সাংঘর্ষিক এমন কর্মকান্ডে যুক্ত হবেন এটা তো হতে পারেনা!
কেননা আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সংগ্রাম করছি, সেই ফ্যাসিস্ট, জালিম সরকার ও শাষকগোষ্ঠীর সকল অন্যায় অত্যাচার জুলুমের হাতিয়ার যারা, সকল অন্যায় অপরাধের সমান অংশীদার যারা তাদের স্বার্থে যেকোন কাজে যুক্ত হওয়ার অর্থ আপনি নীতিগতভাবে পরাজিত।
ভেবে দেখুন-
কত জীবনের বিনিময়ে, কত রক্ত ঝড়িয়ে, জীবনের মায়া ত্যাগ করে, সুন্দর ভবিষ্যত বিসর্জন দিয়ে যারা দীর্ঘ সময় ধরে এই সংগ্রাম করে আসছে তারা প্রত্যেকেই কতটা অত্যাচারিত, কতটা নিপীড়িত, কতটা  ক্ষতিগ্রস্ত হয়েছে যে ক্ষতি কখনো পূরণ করা যাবেনা। তবুও তারা কিন্তু হাল ছেড়ে দেয়নি, হার মেনে নেয়নি।
হয়ত আমাদের বিজয় অর্জনটা হাতের কাছে এসেও দূরে সরে গেছে, তার মানে এই নয় যে সেই বিজয়টা আমরা আবার অর্জন করতে পারবো না!আমরা পারবো কেননা সত্য ও ন্যায়ের পথের সংগ্রাম কখনো ব্যর্থ হয়না, তবে অনেকক্ষেত্রে  চূড়ান্ত বিজয় অর্জনের সময়টা একটু বেশী নেয়, কিন্তু সফল হয়ই হয়।এটা ঐতিহাসিকভাবে প্রমানিত সত্য।
সেই সত্যের পথে দীর্ঘ এক সংগ্রামের শেষে সফলতার সে বিশ্বাসের শক্তি ও সম্ভবনার আলো তখনই বিজয়ের দুয়ার খুলে দিবে যখন আমরা আমাদের লক্ষ্যে এক ও অভিন্ন হয়ে লড়বো।
কিন্তু দূর্ভাগ্য হলেও কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে, আমাদের দলের যে সংগ্রাম, সে সংগ্রামের যে লক্ষ্য, সে লক্ষ্য অর্জন ও  সফলতা পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাড়াচ্ছি আমরাই বুঝে বা না বুঝেই।কেননা আমরাই ক্ষুদ্র ব্যক্তিস্বার্থে দলের বৃহত্তর স্বার্থকে বিসর্জন দিয়ে দিচ্ছি, কেউ স্বজ্ঞানে, কেউ বিভ্রান্ত হয়ে, কেউবা ভুল করে।
যারা স্বজ্ঞানে করছেন প্রকাশ্যে বা অপ্রকাশ্যে তারা আত্মপক্ষ সমর্থন করে যাই বলুক না কেন আসল সত্য হলো তাদের ব্যক্তি স্বার্থের উর্ধ্বে কিছু নয়, না দল না দেশ।এদের রাজনৈতিক উদ্দেশ্য ও আদর্শ ভিন্ন হলেও রাজনীতিতে এবং দলীয় নেতাকর্মীদের  বিভ্রান্ত ও প্রভাবিত করায় সক্ষম।
তাই এদের বিষয়ে খুব সতর্ক থাকবেন এবং মনে রাখবেন-  বিএনপি হয়ে বিএনপির নেতাকর্মীদের ধোকা দেয়া যতটা সহজ ততটা আওয়ামীলীগ হয়ে সম্ভব না।তাই তারা বিএনপিতে থেকেই আওয়ামীলীগ দ্বারা ও আওয়ামীলীগ তাদের দ্বারা লাভবান হয় এবং হচ্ছে।
তাদের সাথে যারা,
ভুল করে বা  না বুঝে অথবা কারো দ্বারা বিম্ভ্রান্ত হয়ে কিংবা কোনভাবে প্রভাবিত হয়ে ভুল পথে যাচ্ছেন,  তাদের কাছে আহবান নিজের বিবেকের কাছে নিজেই প্রশ্ন করুন-
এরাই কি তারা নয় এখনো যাদের হাত থেকে মুছে যায়নি আমাদেরই রক্তের দাগ?
এরাই কি তারা নয়  যারা দানব-সরকারের পূজারি?
এরাই কি সে দল নয় যে দল এদেশের মানুষের সকল অধিকার কেড়ে নিয়ে লাশ আর রক্তের উপর দাঁড়িয়ে পৈশাচিক ক্ষমতায় নিজেদের করেছে ক্ষমতাবান?
তাদের মন্দিরে পূজো দিয়ে নিজের ঈমান নষ্ট করবেন না।
এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com