1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির সভা জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক ১ ছয় মাসে ৩৩০ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ, আটক ১৪০: বিজিবি জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিলের ডাক লোডশেডিং ইস্যুতে গুজব নয়, ধৈর্য ও সচেতনতার আহ্বান; গৌরনদী পল্লী বিদ্যুতের ডিজিএম কাউখালীতে আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক সভা ঈশ্বরদীতে শিক্ষক পেটানোর ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত গাছ লাগিয়ে জলবায়ু সুরক্ষার বার্তা দিল বাগেরহাটের শিক্ষার্থীরা ফরিদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের কোনো কথা আমি বিবেচনায় নেই না

আনন্দ রায়
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৪ বার পড়া হয়েছে
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের কোনো কথা আমি বিবেচনায় নেই না। তার কথা বিবেচনা করার মতো লোক তিনি এখনো হননি, যখন হবেন তখন বিবেচনা করবো।রোববার (২৪ ডিসেম্বর) সকালে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব বলেন তিনি।
আওয়ামী লীগের দলীয় পদধারী লোক নির্বাচনে নৌকার বিপক্ষে যদি কাজ করে সেক্ষেত্রে আপনাদের কি করণীয় এমন প্রশ্নে মোজাম্মেল হক বলেন, তাদের বিষয়ে দল সিদ্ধান্ত নিবে, এখানে আমার একক কোনো মত নেই। দল যে সিদ্ধান্ত নিবে আমি সেটার পক্ষে। তবে যারা প্রার্থী হয়েছে তাদের অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই৷ তবে অনেকে যে ভাষায় কুৎসা রটনা করছে তা দুঃখজনক। যারা কথা বলছে যদি জবাব দেওয়ার মতো পর্যায় যায় তখন জবাব দিবো।
তিনি আরও বলেন, আপনারা জানেন একসময় কালিয়াকৈরে সন্ত্রাসী কর্মকাণ্ড ও রাজনৈতিকভাবে অরাজকতা ছিলো। আমি চেষ্টা করেছি যেন এখানে শান্ত পরিবেশ থাকে। দলবল নির্বিশেষে সবাই স্বাভাবিক জীবনযাপন করতে পারে। কালিয়াকৈরে যেনো রাজনৈতিক প্রতিহিংসামূলক কর্মকাণ্ড না হয় সেটি খেয়াল রেখেছি। এটা দেশবাসী ও এ অঞ্চলের মানুষ নির্বাচনে মূল্যায়ন করবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামী ৭ জানুয়ারি এ এলাকার মানুষ ভোট দিয়ে সকল প্রশ্নের জবাব দিবে।
তিনি আরও বলেন, আমার বিশ্বাস জনগণ ব্যালটের মাধ্যমে সকল ষড়যন্ত্র, মিথ্যাচারের দাঁতভাঙা জবাব দিবে এবং তাদের শোচনীয় পরাজয় হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com