1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার দেশে ফেরার দাবি স্বভাবসুলভ বাগাড়ম্বর ও স্ট্যান্ডবাজি: রিজভী চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি: প্রাণিসম্পদমন্ত্রী নাটোরের লালপুরে প্রতিমন্ত্রীর সমর্থকদের বিরুদ্ধে ব্যবসায়ীর আড়ৎ ঘর দখলের অভিযোগ হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ঈদুল আজহা ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব: বিএনপি মহাসচিব খাল পুনঃখনন ও রামরাই দিঘি পরিদর্শনে করলেন জেলা প্রশাসক জানাজা শেষে চিরবিদায় ৯ যুবকের, কান্নায় ভারী নওগাঁর আকাশ-বাতাস কোরবানির প্রকৃত মর্মকথার অমিও বাণী আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর দেড় মাসেও নিখোঁজ মিরাজ শেখ, কোস্ট গার্ডের বিরুদ্ধে তুলে নেওয়ার অভিযোগে স্বজনদের সংবাদ সম্মেলন সুন্দরবনে ‘চাচা ভাইপো’ নামে নতুন ডাকাত দল গঠনের চেষ্টা, অস্ত্রসহ আটক ২

মুন্সীগঞ্জের নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে তিন শ্রমিকের মৃত্যু

অহিদুল ইসলাম (মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি)
  • প্রকাশের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ শহরের একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে তিন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার বিকালে মুন্সীগঞ্জ বড় বাজার সংলগ্ন খালইস্ট একাকায় সিঙ্গাপুর প্রবাসী সবুজ কাজীর নির্মাণাধীন ভবনে ওই ঘটনা ঘটে।নিহতরা হলেন- শাহীন ইসলাম (২৮), ফিরোজ মিয়া (১৮) ও মোহাম্মদ ইব্রাহিম (২৫)।পুলিশ,ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার সকাল থেকেই ওই নির্মাণাধীন ভবনের সোয়ারেজের কাজসহ অন্যান্য কাজ করছিলেন শ্রমিকরা৷দুপুরের দিকে সেপটিক ট্যাংক পরিস্কার করে উপরের ঢাকনা লাগানোর কাজ করতে প্রথমে এক শ্রমিক সেপটিক ট্যাংকের ভিতরে প্রবেশ করে। ট্যাংকের ভিতরে বিষাক্ত গ্যাস জমে থাকায় অসুস্থ হয়ে পড়ে সে। তাকে উদ্ধারে আরও দুই শ্রমিক ট্যাংকের ভিতরে নামলে তারাও অসুস্থ হয়ে আটকা পড়ে। পরে স্থানীয়রা বুঝতে পেরে ফায়ার সার্ভিসকে খবর দেয়।সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস কর্মীরা। ফায়ার সার্ভিসের কর্মীরা মেশিনের মাধ্যমে নির্মাণাধীন সেপটিক ট্যাংকে ভিতরে জমে থাকা বিষাক্ত গ্যাস অপসারণ করে নিহত শ্রমিকদের বের করে আনে।এ বিষয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, সংবাদ পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে ছুটে আসে। তবে তার আগেই সেপটিক ট্যাংকের ভিতরে ওই তিন শ্রমিকের মৃত্যু হয়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com