1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
‘তারেক রহমান আইলেও কাম হইব না’ বলা সেই ছাত্রদল নেতা বহিষ্কার দুই ঘণ্টা বসিয়ে রাখার প্রতিবাদ হিসেবে ভারতে প্রবেশ না করে দেশে ফিরেছি: ডা. জাহেদ তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ

মোংলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী পালিত

জিসান কবিরাজ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

বাগেরহাটের মোংলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২ জুন সোমবার বিকেলে মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির আয়জনে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করেন। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মোংলা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মৃধা ফারুকুল ইসলাম সবার মাঝে তবারক বিতরন করেন। মনিরুল ইসলাম খোকন এর সভাপতিত্বে ও জাহাঙ্গীর ফকিরের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মৃধা ফারুকুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন সুন্দরবন ইউনিয়ন সাধারণ সম্পাদক নাছির উদ্দিন ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম তালুকদার এছাড়া ও ৮নং ওয়ার্ড সাধারন সম্পাদক পলাশ ফকির ও সাংগঠনিক সম্পাদক মুছা আকন। সুন্দরবন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল মোল্লা, ও উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক সজীব শেখ সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com