1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মুফতি আমীর হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এলএনজি টার্মিনাল বন্ধ, দেশের গ্যাস সরবরাহে বড় ঘাটতি আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী ধামইরহাটে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন সাতক্ষীরার কলারোয়ার পুত্রবধূ তুলি বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনীত বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সমাবেশ অনুষ্ঠিত পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় ২৭ আসামি গ্রেফতার মাদারীপুর শিবচরে তেলবাহী ট্রাক ডাকাতি মামলায় দুইজন গ্রেফতার জ্বালানি পেতে সেচ পাম্প নিয়ে ফিলিং স্টেশনে কৃষকের ভিড় মাদারীপুরে বেকারিকে নিরাপদ খাদ্য আইনে এক লাখ টাকা জরিমানা

যমুনার দূর্গম চরাঞ্চলে বিএনপির ভোট প্রার্থনায় ছুটে বেড়াচ্ছেন সারিকান্দির অধ্যাপক রফিকুল ইসলাম।

আজিজুর রহমান চৌধুরী
  • প্রকাশের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ২৪০ বার পড়া হয়েছে
যমুনার দূর্গম চরাঞ্চলে ধানের শীষ প্রতীকের ভোট প্রার্থনায় ছুটে বেড়াচ্ছেন বগুড়া জেলার সারিকান্দি আসনের জন্য বিএনপির সম্ভাব্য এমপি প্রার্থী অধ্যাপক রফিকুল ইসলাম।
জানাগেছে, বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার কাজলা, চালুয়াবাড়ী ও জামালপুর জেলার ইসলামপুরের সাপধরী ও নোয়ারপাড়া ইউনিয়নের বিভিন্ন দূর্গম চরাঞ্চলে ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচারণা ও ভোট প্রার্থনায় ছুটে বেড়াচ্ছেন বগুড়া জেলার সারিয়াকান্দি আসনে বিএনপির সম্ভাব্য এমপি প্রার্থী অধ্যাপক রফিকুল ইসলাম। তিনি ওইদিন যমুনার বিভিন চরে ঘুরতে এসে তার নির্বাচনী এলাকার ভোটারদের খোঁজতে খোঁজতে রবিবার সন্ধায় চলে আসেন ইসলামপুরের সাপধরী ইউনিয়নের মন্ডলপাড়া বাজারে। এ উপলক্ষে সাপধরী ইউনিয়ন বিএনপি মন্ডলপাড়া জরুরী ভিত্তিতে এক আলোচনা সভার আয়োজন করে।
সাপধরী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলার সারিয়াকান্দি আসনের সম্ভাব্য এমপি প্রার্থী  সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও কাজলা ইউপি চেয়ারম্যান অধ্যাপক রফিকুল ইসলাম।  তিনি ইসলামপুরের বিভিন্ন চরাঞ্চলে বসবাসকারী সারিয়াকান্দি আসনের ভোটারদের সাথে মতবিনিময় করে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। অধ্যাপক রফিকুল ইসলাম ওই অনুষ্ঠানে উপস্থিতি জনতার কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর সংগ্রামী ছালাম পৌঁছে দিয়ে তাদের জন্য দোয়া প্রার্থনা করেন।
একই অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সাপধরী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাংবাদিক আজিজুর রহমান চৌধুরী বলেন, বাংলাদেশের গণতন্ত্রকামী সর্বস্তরের জনতাসহ দেশের জাতীয়তাবাদী শক্তির সর্বশেষ বিশ্বাসের জায়গাটাই হলো জিয়া পরিবার। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী তালিকা চুড়ান্ত করবেন জিয়া পরিবারেরই সুযোগ্য কর্ণধার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।  তিনি বহু আগেই বলেছেন এবার এমপি মনোনয়ন পাবেন  ম্যারিটোক্রেসীর ভিত্তিতে  অত্যান্ত সৎ যোগ্য ও ক্লীন ইমেজের মেধাবী প্রার্থীরা। কাজেই  সৎ, যোগ্য ও ক্লীন ইমেজের প্রার্থীগণ আপনারা ধৈর্যের সাথে অপেক্ষা করুন। শেষ হাসিটা সবচেয়ে যোগ্য প্রার্থীদের ভাগ্যেই জুটবে ইনশা আল্লাহ।। এছাড়াও তিনি উপস্থিত জনতার কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ জিয়া পরিবারের সকল সদস্যদের সুস্থ্য সবল দীর্ঘ জীবন কামনায় দোয়া প্রার্থনা করেন।
সাপধরী ইউনিয়ন বিএনপি নেতা শেখ রসুল মাহমুদ এর পরিচালনায় ওই অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সাপধরী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রামানিক, শাহজাহান আলী মন্ডল, ইউপি সদস্য আনিছুর রহমান, সিদ্দিক প্রামানিক, আলতাফুর প্রামানিক প্রমুখ।।
এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com