1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
  5. vero76075@desh-bulletin.com : vero76075 :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

যশোরের শার্শায় ট্রাকের চাপায় নিহত দলিল লেখক

কিশোর কুমার দেবনাথ
  • প্রকাশের সময় : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ৫০০ বার পড়া হয়েছে
যশোর-বেনাপোল মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আশরাফুল ইসলাম(৩৫) নামে এক দলিল লেখক নিহত হয়েছেন। ১৯ ডিসেম্বর মঙ্গলবার  রাত সাড়ে  নয় টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের নাভারন পুরাতন বাজারের আকিজ বিড়ি  ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত আশরাফুল ইসলাম শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের বসতপুর পুর্বপাড়া গ্রামের মৃত নজরুল ইসলাম মহুরীর ছেলে। তিনি শার্শা সাব-রেজিস্টার অফিসের দলিল লেখক।
প্রত্যাক্ষদর্শি ও পরিবার সুত্রে জানা গেছে ঝিকরগাছার গদখালি থেকে রাতে মোটরসাইকেলে বাড়ী ফিরছিলেন আশরাফুল ইসলাম। এসময় পথিমধ্যে যশোর- বেনাপোল মহাসড়কের নাভারন আকিজ বিড়ি ফ্যাক্টরির সামনে পৌছালে অপরদিক থেকে আসা একটি মালবাহী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
নাভারন হাইওয়ে থানার এসআই মফিজুর রহমান জানান,খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাক ও মোটরসাইকেল হেফাজতে নেওয়া হয়েছে। পরে হাসপাতালে গিয়ে জানতে পারি আশরাফুল মারা গেছে। এই বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে জানান তিনি।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com