1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতার মানহানি মামলা, আদালতের সমন জারি কোনো অপমান সহ্য করবে না ইরান: পেজেশকিয়ান ব্যক্তিগত জীবনের কিছু কঠিন সময়ের প্রতিফলন: গোলের পর কান্না করার কারণ জানালেন মেসি বেআইনিভাবে ৫ হাজার মুসলিমকে পুশব‍্যাক করেছে শুভেন্দু রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল

যশোরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ; পালিয়েছে ধর্ষক পরিচয় ভাগ্নে

মোঃ জুম্মান হোসেন
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

যশোরে মধ্যরাতে কথা আছে বলে বলে ঢুকে প্রতিবেশী প্রবাসীর স্ত্রী পরিচয় মামিকে ধর্ষণের অভিযোগে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। শুক্রবার রাতে ভিকটিম নিজেই বাদী হয়ে এ মামলা করেছেন। মামলায় যশোর সদর উপজেলার গাইদগাছি গ্রামের ইব্রাহিম হোসেন ইব্রার ছেলে বাপ্পি হোসেনকে আসামি করা হয়েছে। পুলিশ এখনো বাপ্পিকে আটক করতে পারেনি। মামলায় বাদী উল্লেখ করেছেন, তার স্বামী বিদেশে থাকেন। স্বামীর বাড়িতেই তিনি সন্তান নিয়ে বসবাস করেন। বাপ্পি ও বাপ্পির পরিবারের সাথে তাদের সুসম্পর্ক। বাপ্পি তাকে মামি বলে ডাকেন। গত ১৬ এপ্রিল রাত ১০টায় তিনি খাওয়া শেষে সন্তানদের নিয়ে ঘুমিয়ে পরেন। রাত ১১ টা ৪০ মিনিটে বাপ্পি হঠাৎ বাড়িকে এসে দরজার কড়া নাড়ে। এসময় বলে গুরুত্বপূর্ন কথা আছে মামি। ওই নারী সরল বিশ্বাসে দরজা খুলে বাপ্পিকে ঘরে আসতে দেন। ঘরে আসা মাত্রই বাপ্পি তার মুখ চেপে ধরে নানা হুমকি দিয়ে পাশের রুমে নিয়ে যান। এসময় তাকে ধর্ষণ করে। পরে হত্যাসহ নানা ধরনের হুমকি ধামকি দিয়ে চলে যায়। পরে বিষয়টি তার পরিবারকে জানান ওই নারী। সর্বশেষ শুক্রবার এ বিষয়ে পুলিশের অভিযোগ করেন তিনি। পুলিশ তার অভিযোগ নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করে। এ বিষয়ে মামলা তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই মোহাম্মদ ফজলুল হক বলেন, প্রাথমিক ভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। বাপ্পিকে আটকে অভিযান অব্যাহত রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com