1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
রাজপথের দুই যোদ্ধা এবার ছাত্র সংগঠনের নেতৃত্বে: ফরিদপুর ছাত্রশক্তির আহ্বায়ক সাহেদুল, সদস্য সচিব সজল নেত্রকোনায় কারারক্ষীর বাড়িতে হামলা-লুটপাাটের অভিযোগ দায়ের দেখার কেউ নেই মাধবপুর কৃষি জমি, নদী, ছড়া, থেকে বালুমাটি লুট পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রংপুরে নবনির্বাচিত ৬ সংসদ সদস্যের সাথে জেলা প্রশাসনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনালী ব্যাংকের ওয়াশরুম থেকে টাকা চুরির ঘটনায় ৩ জন গ্রেফতার মাদারীপুর জেলা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে সংসদ সদস্য, সেবার মানোন্নয়নে কড়া নির্দেশনা পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ পিরোজপুরে যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির অভিযোগ শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির ‘মহোৎসব’, বিপন্ন ঠাকুরগাঁওয়ের শিক্ষা ব্যবস্থা, জাতির মেরুদণ্ড কি আজ রুগ্ন? গাইবান্ধায় ২৫ শে মার্চ গণহত্যা ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রস্তুুতিমুলক সভা।।

যশোরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে গাছের চারা বিতরণ

মোঃ জুম্মান হোসেন
  • প্রকাশের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে
জিয়াউর রহমান রাজনৈতিক শূন্যতা অনুভব করেছিলেন। তিনি আধিপত্যবাদ ছিনিয়ে নিতে চেয়েছিলেন। সেসব প্রয়োজনের মধ্য দিয়েই তিনি বিএনপি গঠন করেছিলেন। তার দাবি ছিল ১৯ দফা কর্মসূচি বাস্তবায়ন । তিনি চেয়েছিলেন দেশকে এগিয়ে নিতে। তার হাত ধরেই দেশে নতুন সূচনা প্রতিষ্ঠিত হয়েছিল। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে চার দিনব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিনে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ১৯ দফার একটি ছিল সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে কৃষি উন্নয়নের মাধ্যমে গ্রামীণ তথা জাতীয় অর্থনীতিকে জোরদার করা, যা বাস্তবায়নে বৃক্ষরোপণ অপরিহার্য। দেশের প্রতি দায়বদ্ধতা থেকে আগামী দিনগুলো ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
বিশেষ অতিথি বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামসহ সকল নেতাকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। একই সাথে তিনি ঐক্যবদ্ধ হয়ে কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান।জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, জেলা বিএনপির সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু, নগর বিএনপির সাবেক সভাপতি মারুফুল ইসলাম, বিএনপি নেতা আনিসুর রহমান মুকুল, সদর উপজেলা বিএনপির সভাপতি আঞ্জারুল হক খোকন, নগর শাখার সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তফা আমির ফয়সাল, সাধারণ সম্পাদক রাজিদুর রহমান সাগর, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সালসহ নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক।
উল্লেখ্য, আজ ১ সেপ্টেম্বর, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে যশোর জেলা বিএনপি চার দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে। রোববার প্রথম দিনে আলোচনা সভার আয়োজন করা হয়। আজ সকাল ১০টায় জেলা বিএনপির পার্টি অফিস প্রাঙ্গণে দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু হয়। বেলা ১১টায় বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিকেল ৩টায় সংক্ষিপ্ত সমাবেশ শেষে টাউন হল মাঠ থেকে এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com