1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতার মানহানি মামলা, আদালতের সমন জারি কোনো অপমান সহ্য করবে না ইরান: পেজেশকিয়ান ব্যক্তিগত জীবনের কিছু কঠিন সময়ের প্রতিফলন: গোলের পর কান্না করার কারণ জানালেন মেসি বেআইনিভাবে ৫ হাজার মুসলিমকে পুশব‍্যাক করেছে শুভেন্দু রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল

যশোরে রামনগর তিন বছরের শিশুকে হত্যা, মা ও সৎ বাবা আটক

মোঃ জুম্মান হোসেন
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ২১০ বার পড়া হয়েছে

পুলিশ ও খাদিজার পারিবারিক সূত্র থেকে জানা যায়, চার বছর আগে হেলাল ও সামিয়ার পারিবারিকভাবে বিয়ে হয়। তবে দাম্পত্য কলহের জেরে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। সামিয়া শহিদুল ইসলামকে বিয়ে করে খাদিজাকে নিয়ে সংসার শুরু করেন। গত ১৫ মে রাতে শহিদুল ইসলামের বাড়িতে খাদিজা অসুস্থ হয়ে পড়ে এবং মারা যায়। রাত ১২টার দিকে শিশুটির খালা ফোনে পিতা হেলালকে মৃত্যুর খবর জানান। খাদিজার পিতা হেলাল হোসেন জানান, তার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং এর জন্য তিনি প্রাক্তন স্ত্রী সামিয়া খাতুন ও তার স্বামী শহিদুলকে দায়ী করেন। লাশ দাফনের পর এ ঘটনায় তিনি মামলা করবেন বলে জানিয়েছেন। এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত জানান, ১৬ মে সকালে হেলাল এ অভিযোগ করেন। অভিযোগ আমলে নিয়ে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের পর তাকে বাবা হেলাল হোসেনের জিম্মায় দেয়া হয়েছে। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে সত্যতা পেয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা গ্রহনের প্রক্রিয়া চলছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com