1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৭ মে ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার দেশে ফেরার দাবি স্বভাবসুলভ বাগাড়ম্বর ও স্ট্যান্ডবাজি: রিজভী চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি: প্রাণিসম্পদমন্ত্রী নাটোরের লালপুরে প্রতিমন্ত্রীর সমর্থকদের বিরুদ্ধে ব্যবসায়ীর আড়ৎ ঘর দখলের অভিযোগ হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ঈদুল আজহা ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব: বিএনপি মহাসচিব খাল পুনঃখনন ও রামরাই দিঘি পরিদর্শনে করলেন জেলা প্রশাসক জানাজা শেষে চিরবিদায় ৯ যুবকের, কান্নায় ভারী নওগাঁর আকাশ-বাতাস কোরবানির প্রকৃত মর্মকথার অমিও বাণী আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর দেড় মাসেও নিখোঁজ মিরাজ শেখ, কোস্ট গার্ডের বিরুদ্ধে তুলে নেওয়ার অভিযোগে স্বজনদের সংবাদ সম্মেলন সুন্দরবনে ‘চাচা ভাইপো’ নামে নতুন ডাকাত দল গঠনের চেষ্টা, অস্ত্রসহ আটক ২

যশোর জেলা যুবদলের বহিষ্কৃত নেতা ইস্কান্দার আলী জনি আটক

মোঃ জুম্মান হোসেন
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

যশোর জেলা যুবদলের বহিষ্কৃত প্রচার সম্পাদক ইস্কান্দার আলী জনি (৪২) কে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত (২৪ জুলাই) রাত ৮টা ২৫ মিনিটে ঢাকার খিলক্ষেতের দক্ষিণ নামাপাড়া তালের টেক এলাকার একটি বাসা (ইয়াসিন সাহেবের বাসায় ভাড়াটিয়া হিসেবে অবস্থান) থেকে তাকে আটক করা হয়। আটক জনি যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে ভাড়া বাড়িতে বসবাস করেন। তিনি দীর্ঘদিন ধরে ঢাকায় আত্মগোপনে ছিলেন। জেলা ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল হক ভূঁইয়া গণমাধ্যমকে জানান, জেলা যুবদলের দপ্তর সম্পাদক কামরুল ইসলামের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন জনি। এছাড়া জেলা বিএনপির সভাপতি ও অন্যান্য নেতাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, ভীতি প্রদর্শন, সেনাবাহিনী এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ওসি আরও জানান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে বেনাপোল হয়ে যুবদলের কয়েক নেতাকে ভারতে পাঠানোর গুজব ছড়িয়ে সমালোচনার মুখে পড়েছিলেন এই জনি। দৈনিক দেশ বুলেটিন যশোর জেলা প্রতিনিধি সাংবাদিক জুম্মান হোসেন, যশোর জেলা যুবদল সভাপতি, সদর উপজেলা বিএনপি ও একাধিক বিশিষ্ট ব্যক্তিকে নিয়ে ফেসবুকে মিথ্যা তথ্য ও গুজব ছড়ানোর অভিযোগে রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও নিশ্চিত করেছেন ওসি মনজুরুল হক ভূঁইয়া। সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে তাকে ঢাকা থেকে আটক করা হয়েছে এবং যশোর আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে। অভিযানে নেতৃত্ব দেন ডিবির এসআই (নিঃ) অলক কুমার এবং এএসআই (নিঃ) মো. শামসুজ্জামানসহ অন্য সদস্যরা।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com