1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতার মানহানি মামলা, আদালতের সমন জারি কোনো অপমান সহ্য করবে না ইরান: পেজেশকিয়ান ব্যক্তিগত জীবনের কিছু কঠিন সময়ের প্রতিফলন: গোলের পর কান্না করার কারণ জানালেন মেসি বেআইনিভাবে ৫ হাজার মুসলিমকে পুশব‍্যাক করেছে শুভেন্দু রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল

রাউজানে ছিনতাইকৃত ৮ গরু সহ ট্রাক উদ্ধার

মো: হামিদুর রহমান
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজান থানা পুলিশ ছিনতাইকৃত ৮টি গরু ও ছিনতাইয়ে ব্যবহত ট্রাক সহ উদ্ধার করেছে। জানা যায়,বোয়ালখালীর আবদুর রহিম নামক ব্যবসায়ী মাইনী থেকে পবিত্র ইদুল আজহা কে সামেন রেখে গরু আনার সময় রাউজানের ৯নং রাবার বাগান এলাকায় শনিবার রাত ১২টায় পৌছলে ছিনতাইকারীর কবলে পড়ে ট্রাকে ভর্তি ৮টি গরু রোধ করে নগদ ১লক্ষ টাকা ও ব্যবসায়ীর দামী মোবাইল ফোন ছিনতাইকারীরা নিয়ে পালিয়ে যায়। ব্যবসায়ী বিষয়টি রাউজান থানায় অবহিত করলে পুলিশ অভিযান চালিয়ে ১৮ মে সকাল সাড়ে ৮ টায় ট্রাক সহ সাড়ে ৬ লাখ টাকা মূল্যের ৮টি গরু উদ্ধার করে। এ সময় ছিনতাইকারীর ফেলে যাওয়া মোটর সাইকেল জব্ধ করা হয়। রাউজান থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভূঁইয়া জানান,ব্যবসায়ীর অভিযোগের প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে ছিনতাইকৃত গরুসহ গাড়ী ও মোটর সাইকেল উদ্ধার করা হয়। মোটর সাইকেলের সূত্র ধরে আসামীদের সনাক্ত করা গেছে। মামলা প্রক্রিয়াধীন এবং উদ্ধারকৃত গরু মালিকের কাছে হস্তান্তর করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com