1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
  5. vero76075@desh-bulletin.com : vero76075 :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

রাকসু’র নতুন প্রধান নির্বাচন কমিশনার হলেন অধ্যাপক এফ নজরুল ইসলাম

ফজলে রাব্বি পরশ
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়  ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন-২০২৫ এর নতুন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ অধ্যাপক এফ নজরুল ইসলাম।
গতকাল ২৩ আগস্ট (শনিবার) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব তাকে এ পদে নিয়োগ প্রদান করেন।
তিনি পূর্ব থেকেই অন্যতম নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে তার নিয়োগের কারণে শুন্য নির্বাচন কমিশনার পদে লোক প্রশাসন বিভাগের অধ্যাপক পারভেজ আজহারুল হককে নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে অধ্যাপক এফ নজরুল ইসলাম
রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এ্যাসোসিয়েশনের (রুয়া) নির্বাচন-২০২৫ এর প্রধান নির্বাচন কমিশনার ছিলেন।
এ বিষয়ে অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, “কালকে রাতে আমাকে রাকসু’র প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ। সবাই আকাঙ্খিত রাকসু নির্বাচন সফল করতে আমরা বদ্ধ পরিকর। আমরা সবাই মিলে একটা সুন্দর নির্বাচন করতে চাই। বিভিন্ন সমস্যা আসবে সেগুলো সমাধান করে আমরা সামনে আগাবো ইনশাআল্লাহ। “
প্রসঙ্গত, গত ২০ আগস্ট প্রফেসর মো. আমজাদ হোসেন পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে নিয়োগ পাওয়ায় প্রধান নির্বাচন কমিশনার পদটি শুন্য হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com