1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

রাঙ্গাবালীতে কিশোরীকে ধর্ষণচেষ্টার মামলা, অভিযুক্ত গ্রেফতার

মো: মেহেদী হাসান
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৩৩২ বার পড়া হয়েছে

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় একমাত্র অভিযুক্ত আসামি মো. আবদুল প্যাদা (৩২) নামের এক জেলেকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেলে ভুক্তভোগী কিশোরী নিজে থানায় গিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, কিশোরীটি কওমি মাদ্রাসায় পড়াশোনা করেন। এজাহারে বলা হয়, রোববার রাত আনুমানিক ৩টা ২০ মিনিটের দিকেভুক্তভোগী কিশোরী প্রকৃতির ডাকে সাড়া দিতে চরমোন্তাজ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে (দক্ষিণ চরমোন্তাজ) অবস্থিত নিজ বসতঘরের পেছনের টয়লেটের পাশে গেলে পূর্বপরিকল্পিতভাবে প্রতিবেশী আবদুল প্যাদা তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। কিশোরীর চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে উদ্ধার করেন এবং অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলেন। পরে পরিবারের সদস্যদের সঙ্গে থানায় গিয়ে কিশোরী অভিযুক্তের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় আবদুল প্যাদাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমারৎ হোসেন বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com