1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

রাজশাহীর হাসিবুর হত্যা মামলায় রেজাউল গ্রেপ্তার

আকতারুজ্জামান
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ২৪৩ বার পড়া হয়েছে

রাজশাহীর দুর্গাপুর উপজেলার হোজা অনন্তপুর গ্রামে চাঞ্চল্যকর হাসিবুর হত্যা মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামী রেজাউল হক (৪৮) কে রাজধানীর মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-৫ রাজশাহী ও র‌্যাব-৪ মিরপুরের যৌথ অভিযানে সোমবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে মিরপুর থানাধীন জোনাকী রোডের আহমদনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব সূত্রে জানা যায়, প্রতিষ্ঠালগ্ন থেকে র‌্যাব দেশব্যাপী বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধী গ্রেফতারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সন্ত্রাস, খুন, অপহরণ, ধর্ষণসহ নানা অপরাধে জড়িতদের গ্রেপ্তার করে দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা পালন করছে বাহিনীটি। হাসিবুর হত্যা মামলার এজাহার অনুযায়ী, জমি সংক্রান্ত বিরোধের জেরে গত ১৪ মে সকাল সাড়ে সাতটার দিকে বাদী আবুল কাশেমের সঙ্গে একই গ্রামের আসামিদের কথা কাটাকাটি হয়। এরপর সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে পূর্বপরিকল্পিতভাবে আসামিরা হাসুয়া, লোহার রড, বাঁশের লাঠি ও দেশীয় অস্ত্রসহ সজ্জিত হয়ে আবুল কাশেমের বাড়ির সামনে হামলা চালায়। এতে কাশেমের ছেলে হাসিবুরসহ কয়েকজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসিবুরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে, রাত ১০টা ১৫ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরদিন ১৫ মে দুর্গাপুর থানায় বাদী আবুল কাশেম ১৮ জনকে এজাহারনামীয় এবং ১৫-২০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নম্বর ১৩/২০২৫। ধারা- ১৪৩/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩০২/৫০৬/১১৪/৩৪, দণ্ডবিধি ১৮৬০। র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেজাউল হক ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তাকে দুর্গাপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com