1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৭ মে ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার দেশে ফেরার দাবি স্বভাবসুলভ বাগাড়ম্বর ও স্ট্যান্ডবাজি: রিজভী চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি: প্রাণিসম্পদমন্ত্রী নাটোরের লালপুরে প্রতিমন্ত্রীর সমর্থকদের বিরুদ্ধে ব্যবসায়ীর আড়ৎ ঘর দখলের অভিযোগ হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ঈদুল আজহা ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব: বিএনপি মহাসচিব খাল পুনঃখনন ও রামরাই দিঘি পরিদর্শনে করলেন জেলা প্রশাসক জানাজা শেষে চিরবিদায় ৯ যুবকের, কান্নায় ভারী নওগাঁর আকাশ-বাতাস কোরবানির প্রকৃত মর্মকথার অমিও বাণী আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর দেড় মাসেও নিখোঁজ মিরাজ শেখ, কোস্ট গার্ডের বিরুদ্ধে তুলে নেওয়ার অভিযোগে স্বজনদের সংবাদ সম্মেলন সুন্দরবনে ‘চাচা ভাইপো’ নামে নতুন ডাকাত দল গঠনের চেষ্টা, অস্ত্রসহ আটক ২

রাজাপুরে ডিবি পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ দুই যুবক আটক

মাহবুব হাসান
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ২০৭ বার পড়া হয়েছে
ঝালকাঠির রাজাপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ দুই যুবককে আটক করা হয়েছে। ভোররাতে মঠবাড়ি ইউনিয়নের দক্ষিণ বাঘড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, এসআই (নিঃ) সুজন চন্দ্র রায়ের নেতৃত্বে ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে—দুইজন মাদক ব্যবসায়ী কাঁচা রাস্তার ওপর গাঁজা বিক্রি করছে। খবর পেয়ে রাত ১২টা ৫৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মোঃ আল আহাদ অপু (১৯) ও মোঃ ইসমাইল (২০) নামে দুই যুবককে আটক করে।
তল্লাশিতে আল আহাদ অপুর প্যান্টের সামনের ডান পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ১০০ গ্রাম গাঁজা এবং ইসমাইলের প্যান্টের পিছনের বাম পকেট থেকে একইভাবে মোড়ানো আরও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মোট ২০০ গ্রাম গাঁজা জব্দ করে পুলিশ।
এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ। মাদকবিরোধী এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com