1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
রাজপথের দুই যোদ্ধা এবার ছাত্র সংগঠনের নেতৃত্বে: ফরিদপুর ছাত্রশক্তির আহ্বায়ক সাহেদুল, সদস্য সচিব সজল নেত্রকোনায় কারারক্ষীর বাড়িতে হামলা-লুটপাাটের অভিযোগ দায়ের দেখার কেউ নেই মাধবপুর কৃষি জমি, নদী, ছড়া, থেকে বালুমাটি লুট পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রংপুরে নবনির্বাচিত ৬ সংসদ সদস্যের সাথে জেলা প্রশাসনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনালী ব্যাংকের ওয়াশরুম থেকে টাকা চুরির ঘটনায় ৩ জন গ্রেফতার মাদারীপুর জেলা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে সংসদ সদস্য, সেবার মানোন্নয়নে কড়া নির্দেশনা পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ পিরোজপুরে যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির অভিযোগ শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির ‘মহোৎসব’, বিপন্ন ঠাকুরগাঁওয়ের শিক্ষা ব্যবস্থা, জাতির মেরুদণ্ড কি আজ রুগ্ন? গাইবান্ধায় ২৫ শে মার্চ গণহত্যা ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রস্তুুতিমুলক সভা।।

রাণীশংকৈলে ৫দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ

মো. আরফান আলী
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে
রাণীশংকৈলে ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।
২৬ (সেপ্টেম্বর) শুক্রবার বিকালে জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় হাই স্কুল মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক, জুলাই চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা চৌরাস্তা মোড়ে এসে সমাবেশে মিলিত হয়, ব্যানার, স্লোগানে সজ্জিত হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে মিছিলটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
এসময় বন্দর চৌরাস্তা মোড়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন-জেলা জামায়াতের সেক্রেটারী আলমগীর হোসাইন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মতিউর রহমান, জেলা যুব বিভাগের সভাপতি শাহ জালাল জুয়েল,
ঠাকুরগাঁও-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য  প্রত্যাশীত  জামায়াতের নায়েবে আমির মিজানুর রহমান মাষ্টার, উপজেলা জামায়াত ইসলামীর আমীর মাওলানা রফিকুল ইসলাম , উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটরী মাওলানা রজব আলী।
আগামী ফেব্রুয়ারীতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ কেন্দ্র ঘোষিত ৫দফা দাবিতে রাণীশংকৈলে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ সময় উপস্থিত ছিলেন-, উপজেলা সহকারী সেক্রেটারী মিন্নাতুল্লাহ পাঠান, যুব বিভাগ সভাপতি মোকাররম হোসাইন,পৌর আমির আব্দুল মাতিন বিশ্বাস, জেলা শিবির সভাপতি সাদিকুল ইসলাম মুন্না সহ নেতৃবৃন্দ। পরে একই স্থানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বলেন, দেশে পি আর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না। তারা অভিযোগ করেণ, পি আর ছাড়া নির্বাচন মানে দিনের ভোট রাতে করার প্রস্তুতি, যা জনগণ আর কখনও মেনে নেবে না। দেশের জনগণ জুলাই সনদের আইনি ভিত্তি চায়। পি আর পদ্ধতি বাস্তবায়নের মাধ্যমে ক্ষমতার ভারসাম্য চায়। বিগত ফ্যাসিস্ট সরকারের ন্যায় আবার যেনো কোন দল বা গোষ্ঠী ফ্যাসিস্টরূপে আবির্ভূত হতে না পারে সেজন্য ক্ষমতার ভারসাম্য আনা প্রয়োজন। পৃথিবীর বিভিন্ন দেশে পি আর পদ্ধতি কার্যকর আছে। ৫ দফা দাবী আদায় না হওয়া পর্যন্ত দেশব্যাপী আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com