1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে ১১০ কোটি ডলার জরুরি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক হাবিবসহ ৫ পুলিশের মানবতাবিরোধী মামলার রায় রোববার, সরাসরি দেখাবে বিটিভি ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপে বাংলাদেশকে দেখতে চেয়ে পাগলা মসজিদের দানবক্সে চিঠি কাউখালীর দুই সরকারি বিদ্যালয়ে চরম শিক্ষক সংকট, গণিত শিক্ষক বদলিতে ক্ষোভ মাদকের বিরুদ্ধে লড়াই শুধু প্রশাসনের নয়,এটি সামাজিক আন্দোলন-ডিসি অন্নপূর্ণা দেবনাথ রাবিতে প্রথম আন্তঃবিশ্ববিদ্যালয় তায়কোয়ানডো প্রতিযোগিতা শুরু ঢাকা- চট্রগাম মহাসড়কে হোন্ডা এক্সিডেন্টে নিহত এক আহত এক আওয়ামী লীগের মন্ত্রী-এমপিদের সঙ্গে রাস্তার নামেও মামলা হয়েছে: নাজিরপুরে এমপি মাসুদ সাঈদী

রাবি পাঠক ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফজলে রাব্বী পরশ 
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ৪১৩ বার পড়া হয়েছে
রাজশাহী বিশ্ববিদ্যালয়(রাবি) পাঠক ফোরামের ৩২ তম কার্যনির্বাহী কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শনিবার (২৩ মার্চ) বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল স্টেডিয়াম সংলগ্ন সংগঠনটির নিজ কার্যালয়ে এ আয়োজন করা হয়।
সংগঠনটির সাধারণ সম্পাদক মো. সাদিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে ছিলেন ৩৬তম বিসিএস (পুলিশ) ক্যাডার সুপারিশ প্রাপ্ত রাজশাহী মেট্রোপলিটনের সহকারী পুলিশ কমিশনার এবং সাবেক ফোরামিস্ট মো. রুবেল হক তাঁর বক্তব্যে বলেন, একজন শিক্ষার্থীর পড়াশোনাই আসল জিনিস। অ্যাকাডিক পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ধরনের অ্যাকটিভিটিসে যুক্ত হওয়া উচিত। একই সাথে নিজের ভেতর থেকে তুমি কী হতে চাও তা ঠিক করার উপদেশ দেন।
পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে সংগঠনটির সভাপতি সাগর ইসলাম বলেন, মাহে রমজান একটি ফজিলতপূর্ণ ও পবিত্র মাস। মহান আল্লাহ তায়ালা এ মাসে আমাদের যাবতীয় গুনাহ মাফ করুন। রাজশাহী বিশ্ববিদ্যালয় পাঠক ফোরাম প্রতি বছরের ন্যায় এবারও ইফতারের মাহফিলের আয়োজন করেছে।
এবং আজকের এ অনুষ্ঠানে সিনিয়র ফোরামিস্ট, ৩২তম কার্যনির্বাহী সদস্য, ডিপার্টমেন্ট অ্যাম্বাসেডর এবং সাধারণ সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করায় সবাইকে ধন্যবাদ জানান তিনি।
এসময় আরো উপস্থিত ছিলেন জনতা ব্যাংক লিমিটেড-এর সিনিয়র অফিসার মো. ফজলুল হক, ইসলামী ব্যাংক লিমিটেড-এর অফিসার মোছা. নুসরাত জাহান, সাবেক সভাপতি সৌরভ দত্ত ও মো. মাহমুদুল হাসান (শাওন), সহ-সভাপতি মোছা. মৌসুমী আক্তার ও ফাতেমা মোস্তারিনসহ অর্ধ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয় পাঠক ফোরাম একটি ক্যারিয়ার গঠনমূলক ছাত্র সংগঠন। ১৯৮৯ সালের ৪ই এপ্রিল আরিফ হাসনাতের হাত দিয়ে প্রতিষ্ঠিত হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com