1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
খামেনির শেষ জানাজা ও দাফন ৯ জুলাই, অংশ নিবে ২ কোটি মানুষ আগামী ৩০ দিন হরমুজের একক নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকবে: আরাঘচি এত ব্যাংকের দরকার নেই বাংলাদেশে: মাহবুব উদ্দিন খোকন কেন্দুয়ায় কাওড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত গরমে অতিষ্ঠ কেন্দুয়াবাসী: ২৪ ঘণ্টায় মিলছে মাত্র ২ ঘণ্টা বিদ্যুৎ, খেলা দেখা থেকে বঞ্চিত দর্শকরা জামালপুরের ইসলামপুর পৌরসভায় উন্মুক্ত বাজেট ঘোষণা মঠবাড়িয়া ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ, পুরাতন ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন টাংগাইলের নাগরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে যুব বিভাগের বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত চিরিরবন্দরে ৪০ বছর ধরে বিনা পারিশ্রমিকে কবর খনন করছেন আব্দুল কাফি জলবায়ু পরিবর্তন রোধে বরিশালে শিক্ষার্থীদের সচেতনতামূলক র‍্যালি ও সেমিনার

রাবি প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ফজলে রাব্বী পরশ 
  • প্রকাশের সময় : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ৪২৪ বার পড়া হয়েছে
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) কাজী নজরুল ইসলাম মিলনায়তন সংলগ্ন প্রেসক্লাব কার্যালায়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ক্লাবের সাধারণ সম্পাদক মনির হোসেন মাহিনের সঞ্চালনায় ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. আমজাদ হোসেন বলেন, রমজান মাস তাকওয়া অর্জনের মাস। যার জন্য ১ মাস রোজা রাখতে বলা হয়েছে। আমাদের কর্মজীবনে তাকওয়া গুরুত্বপূর্ণ। বাংলাদেশ জনসংখ্যার তুলনায় অতি ছোট একটা দেশ। যার কারণে সবার অধিকার আদায় করা মুশকিল হয়ে পড়ে। মানুষ গুলোকে মানবসম্পদে পরিণত করতে হবে। যার মাধ্যমে দেশের অর্থনীতি উন্নয়ন করা সম্ভব।
ক্লাব সভাপতি জুবায়ের জামিল বলেন, তাকওয়া অর্জনের মাস হচ্ছে রমজান মাস। আমরা এই একটা মাস নিজেদের  সংযত রেখে বিভিন্ন পাপ থেকে নিজেদের বিরত রাখি। রমজান মাস সাংবাদিকতার উপরও ব্যাপক প্রভাব ফেলে; শিক্ষা দেয় সততা ও ন্যায়ের পথে অগ্রসর হওয়ার জন্য। রমজানের শিক্ষা নিয়ে আমরা সারাবছর চলতে পারব বলে আশাবাদ রাখছি। এসময় তিনি উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানান।
এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা ও কলা অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. ফজলুল হক, উপদেষ্টা অধ্যাপক ড. হাছানাত আলী, ক্লাবের সাবেক সভাপতি ডালিম হোসেন শান্ত প্রমুখ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com