1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ব্যাংকে রাখা টাকা না পেয়ে বিক্ষোভ, ‘মা মারা যাচ্ছে, আমি চিকিৎসা করাতে পারছি না’ আমার ছেলেকে মেরে ফেলতে চেয়েছিল ইরান: নেতানিয়াহু সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের ৩ মামলার অনুমোদন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিকলীগ নেতা কাশেমের ৫ দিনের রিমান্ড পত্নীতলায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু মোংলায় বর্ণাঢ্য আয়োজনে ‘জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা ২০২৬’ অনুষ্ঠিত কসবায় ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার গণসচেতনতামূলক কর্মসূচি কেন্দুয়ায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের শুভ উদ্বোধন ভূরুঙ্গামারীতে সার লুটের ঘটনায় ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তি প্রস্তুত করছে বাংলাদেশ: তথ‍্য উপদেষ্টা

রাবি ভর্তিযুদ্ধে শেষদিনে আসনপ্রতি লড়বেন ৬৭ জন ভর্তিচ্ছু

ফজলে রাব্বী পরশ 
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ২৯৬ বার পড়া হয়েছে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের অবিজ্ঞান ও ব্যবসা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা । প্রতি আসনের বিপরীতে লড়বেন ৬৭ জন শিক্ষার্থী। তিন শিফটে ‘বি’ ইউনিটের পরীক্ষা গ্রহণ করা হবে।
বৃহস্পতিবার (৭ মার্চ) ১ম শিফটে সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ‘সি’ ইউনিটের অ-বিজ্ঞানের ৩৯০০০১-৩৯১৭৭৭ রোল, দ্বিতীয় শিফটে ‘বি’ ইউনিটের (বাণিজ্য) ২১০০০১-২২৫৬২৫ রোল পর্যন্ত বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত, তৃতীয় শিফটে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত অ-বাণিজ্যের ২৫০০০১-২৬৮৯১৬ রোলের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ‘বি’ ইউনিটের তিন শিফটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে এবারের ভর্তি যুদ্ধ।
 ‘বি’ ইউনিটে ৫১৫টি সিটের বিপরীতে তিন শিফটে মোট আবেদন করেছে ৩৪ হাজার ৫৪১জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। ফলে আসনপ্রতি লড়াই করবেন ৬৭ জন।
এর আগে, মঙ্গলবার বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিট এবং গতকাল ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আজ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এবারের ভর্তিযুদ্ধ।
নিরাপত্তার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. আসাবুল হক বলেন, ভর্তি পরীক্ষায় যেকোনো জালিয়াতি ঠেকাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বদা তৎপর রয়েছে৷ এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সুষ্ঠুভাবেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com