1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ডলার ছাড়াও বাংলাদেশ ও পাকিস্তানের মুদ্রার তুলনায় টালমাটাল ভারতীয় রুপি প্রধানমন্ত্রী, আপনার কাছে অনুরোধ—দেশটি সেভ করুন : ইমরুল কায়েস রামিসা হত্যা মামলার আসামিদের দ্রুত ফাঁসির দাবিতে বাজিতপুরে বিক্ষোভ মিছিল রিপোর্ট তৈরিকে কেন্দ্র করে পিরোজপুর সদর স্বাস্থ্য কার্যালয়ে সহকর্মীদের হাতাহাতি কোস্ট গার্ডের কাছে অস্ত্র ও গোলাবারুদসহ আত্মসমর্পণ করেছে ছোট সুমন বাহিনীর ৭ সদস্য। কাঠালিয়ায় চুরির অভিযোগে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু সলঙ্গা ইউনিয়নে সুষ্ঠভাবে ভিজিএফ’র চাল বিতরণ অষ্টগ্রামে টানা লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, দ্রুত সমাধানের দাবি পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াত উত্তেজনা, ১৪৪ ধারা জারি ময়মনসিংহে বোরো সংগ্রহ (ধান/চাল) কার্যক্রম সফল করতে পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

রামিসা হত্যা মামলার আসামিদের দ্রুত ফাঁসির দাবিতে বাজিতপুরে বিক্ষোভ মিছিল

নূর মোহাম্মদ,বাজিতপুর।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের বাজিতপুর-এ রামিসা হত্যা মামলার আসামিদের দ্রুত ফাঁসি কার্যকরের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাজিতপুর হাফেজ আব্দুর রাজ্জাক মডেল পাইলট উচ্চ বিদ্যালয়-এর শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।
বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বাজিতপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নান্দিনা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে যেয়ে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।  এ সময় অংশগ্রহণকারীরা রামিসা হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করে আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, শিশু ও নারী নির্যাতনের ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যা সমাজের জন্য গভীর উদ্বেগের বিষয়। তারা রামিসা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকরের দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের নৃশংস ঘটনা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
এ সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা বলেন, বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে দ্রুত ও কার্যকর বিচার নিশ্চিত করা জরুরি।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com