1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ডলার ছাড়াও বাংলাদেশ ও পাকিস্তানের মুদ্রার তুলনায় টালমাটাল ভারতীয় রুপি প্রধানমন্ত্রী, আপনার কাছে অনুরোধ—দেশটি সেভ করুন : ইমরুল কায়েস রামিসা হত্যা মামলার আসামিদের দ্রুত ফাঁসির দাবিতে বাজিতপুরে বিক্ষোভ মিছিল রিপোর্ট তৈরিকে কেন্দ্র করে পিরোজপুর সদর স্বাস্থ্য কার্যালয়ে সহকর্মীদের হাতাহাতি কোস্ট গার্ডের কাছে অস্ত্র ও গোলাবারুদসহ আত্মসমর্পণ করেছে ছোট সুমন বাহিনীর ৭ সদস্য। কাঠালিয়ায় চুরির অভিযোগে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু সলঙ্গা ইউনিয়নে সুষ্ঠভাবে ভিজিএফ’র চাল বিতরণ অষ্টগ্রামে টানা লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, দ্রুত সমাধানের দাবি পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াত উত্তেজনা, ১৪৪ ধারা জারি ময়মনসিংহে বোরো সংগ্রহ (ধান/চাল) কার্যক্রম সফল করতে পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

সলঙ্গা ইউনিয়নে সুষ্ঠভাবে ভিজিএফ’র চাল বিতরণ

জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ৮নং সলঙ্গা ইউনিয়ন পরিষদের উদ্যোগে হতদরিদ্র ও দু:স্থ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল সুষ্ঠভাবে বিতরণ করা হয়েছে।আজ বৃহস্পতিবার (২১ মে) সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ ত্রাণ সামগ্রী বিতরণে উদ্বোধন করেন,উল্লাপাড়া-সলঙ্গা আসনের মাননীয় এমপি আলহাজ্ব মাও: রফিকুল ইসলাম খান।
বিতরণ কার্যক্রমে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে তিনি চাল তুলে দেন।এ সময় উপস্থিত ছিলেন,নব নিযুক্ত প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্টু,প্রশাসনিক কর্মকর্তা আব্দুল কাদের মিলন,ট্যাগ অফিসার সোহেল আরমান,ইউনিয়ন পরিষদের মেম্বর শহিদুল ইসলাম শহীদ,শরিফুল ইসলাম,আব্দুল বারিক,আব্দুল খালেক,সুজন,ওয়ার্ড মেম্বর নাজমা,আফরোজা,হাওয়া খাতুনসহ অনেকে।এ সময় ইউনিয়ন পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী,রাজনৈতিক নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্টু জানান,সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় ইউনিয়নের মোট ২৭৬০টি হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ’র এ চাল বিতরণ করা হয়।সংশ্লিষ্ট ট্যাগ অফিসারসহ সকলের উপস্থিতিতে প্রতিটি পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
তিনি আরও বলেন,প্রতি বছর পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে সরকারের পক্ষ থেকে ইউনিয়নের দরিদ্র ও অসহায় মানুষের জন্য এ ধরনের সহায়তা প্রদান করা হয়ে থাকে।এতে নিম্ন আয়ের পরিবারগুলো কিছুটা হলেও স্বস্তি পায়।
চাল পেয়ে উপকারভোগীরা এমন উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com