1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
‘তারেক রহমান আইলেও কাম হইব না’ বলা সেই ছাত্রদল নেতা বহিষ্কার দুই ঘণ্টা বসিয়ে রাখার প্রতিবাদ হিসেবে ভারতে প্রবেশ না করে দেশে ফিরেছি: ডা. জাহেদ তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ

রায়গঞ্জে উপজেলা জামায়াতের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

Md Jake Ullah
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ২৫২ বার পড়া হয়েছে

রায়গঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী, রায়গঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল ৪টায় ধানগড়া পৌর সিএনজি স্ট্যান্ড চত্ত্বরে এ ঈদ পুনর্মিলনী ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আলী মর্তুজার সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি ডা: এস.এম মুনসুর আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা) আসনে জামায়াত মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর ড. মাওলানা আব্দুস সামাদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,”আগামী দিনে ন্যায় ইনসাফের পক্ষে এই জনপদের জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভূমিকা পালন করবে। এদেশের মানুষ ইসলামপ্রিয় সুতরাং তারা ইসলামের পক্ষেই অবস্থান গ্রহণ করবে ইনশাআল্লাহ।”
তিনি বলেন,”যারা এখনই পতিত স্বৈরাচারের মতো চাঁদাবাজি, লুটপাট করা শুরু করেছে তাদেরকে স্বৈরাচারের মতোই পালাতে হবে। আগামী দিনে ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা তথা দেশবাসীকে আহবান জানান।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা নাসির উদ্দিন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আবুল কালাম বিশ্বাস, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রফেসর ড. আব্দুল মান্নান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক তরিকুল ইসলাম, সিরাজগঞ্জ শহর শাখার সভাপতি শামীম রেজা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থ সম্পাদক রাকিবুল হাসান, রায়গঞ্জ উপজেলা সভাপতি মাসুদ রানা, রায়গঞ্জ পৌর জামায়াতের আমির হোসেন আলী, রায়গঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোশারফ হোসেন আকন্দ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডা: কামরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করেন উপজেলার উজ্জীবন, অভিযান ও সুর কাফেলা শিল্পীগোষ্ঠীর শিল্পীবৃন্দ।
আয়োজিত এই মিলনমেলায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন পযায়ের নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com