1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ব্যাংকে রাখা টাকা না পেয়ে বিক্ষোভ, ‘মা মারা যাচ্ছে, আমি চিকিৎসা করাতে পারছি না’ আমার ছেলেকে মেরে ফেলতে চেয়েছিল ইরান: নেতানিয়াহু সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের ৩ মামলার অনুমোদন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিকলীগ নেতা কাশেমের ৫ দিনের রিমান্ড পত্নীতলায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু মোংলায় বর্ণাঢ্য আয়োজনে ‘জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা ২০২৬’ অনুষ্ঠিত কসবায় ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার গণসচেতনতামূলক কর্মসূচি কেন্দুয়ায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের শুভ উদ্বোধন ভূরুঙ্গামারীতে সার লুটের ঘটনায় ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তি প্রস্তুত করছে বাংলাদেশ: তথ‍্য উপদেষ্টা

রাষ্ট্রের প্রত্যেক মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের সবচেয়ে বড় সাফল্য: প্রেস সচিব সালেহ শিবলী

এমতেয়াজ পাটওয়ারী  
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে
রাষ্ট্র ও সমাজের প্রতিটি মানুষের সমান মর্যাদা নিশ্চিত করাই বর্তমান সরকারের অন্যতম বড় সাফল্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ মো. সালেহ (সালেহ শিবলী)। তিনি বলেন, একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়তে দেশের সকল ধর্ম, বর্ণ এবং মতপথের মানুষকে একীভূত করে কাজ শুরু হয়েছে।
​রোববার (২৩ আগস্ট) বিকেলে নিজ এলাকা চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের গোয়ালভাওর বাজার সংলগ্ন গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
​সমাবেশে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে প্রেস সচিব জানান, দেশের প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। এমনকি তাঁর নিজের পরিবারও এই ব্যবস্থার বাইরে থাকবে না। সমাজের বিভিন্ন পেশাজীবী—যেমন শিক্ষার্থী, শিক্ষক, ক্রীড়াবিদ, ব্যবসায়ী, কৃষক ও চিকিৎসকদের জন্য আলাদাভাবে জনকল্যাণমুখী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
আবু আবদুল্লাহ মো. সালেহ শিবলী বলেন, ২০২৫ সালের ২৫ ডিসেম্বর বিএনপির চেয়ারম্যানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে।
​দলীয় নেতাকর্মীদের উদ্দেশে প্রেস সচিব আবু আবদুল্লাহ মো. সালেহ শিবলী বলেন, রাজনীতিতে ভিন্নমত বা মতপার্থক্য থাকা অস্বাভাবিক নয়, তবে তা দেশ ও দলের বৃহত্তর স্বার্থের পরিপন্থী হওয়া উচিত নয়। ফরিদগঞ্জেও দলীয় কিছু দূরত্ব বা বিভেদ দ্রুত দূর করে সকলকে ধৈর্যের পরিচয় দেওয়ার আহ্বান জানান তিনি।
​তিনি আরও বলেন, আপনারা দলের দুঃসময়ে পাশে থেকেছেন, আন্দোলন-সংগ্রামে রাজপথ মাতিয়ে রেখেছেন। দিনশেষে দেশের ও দলের স্বার্থে আমরা সবাই এক। সামনে আমাদের জন্য আরও ভালো সময় আসছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহসভাপতি শরীফ মোহাম্মদ ইউনুছ, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মহসীন মোল্লা, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, চাঁদপুর জেলা যুবদলের সদস্য আব্দুল মতিন ও ফজলুর রহমান, গোবিন্দপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির হোসেন, ব্যবস্থাপনা কমিটির সভাপতি সোহেল ব্যাপারী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আমজাদ হোসেন শিপন, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের সাবেক সভাপতি ইমাম হোসেন, উপজেলা ছাত্রদল নেতা মহিন উদ্দিন, পৌর ছাত্রদলের সভাপতি আল আমিন মোল্লা, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন শিভলু, পৌর ছাত্রদল নেতা আশিক পাটওয়ারী প্রমুখ।
এর আগে প্রেস সচিব গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ে পৌঁছালে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় ব্যবসায়ী এবং রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে তাঁকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com