1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজপথের দুই যোদ্ধা এবার ছাত্র সংগঠনের নেতৃত্বে: ফরিদপুর ছাত্রশক্তির আহ্বায়ক সাহেদুল, সদস্য সচিব সজল নেত্রকোনায় কারারক্ষীর বাড়িতে হামলা-লুটপাাটের অভিযোগ দায়ের দেখার কেউ নেই মাধবপুর কৃষি জমি, নদী, ছড়া, থেকে বালুমাটি লুট পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রংপুরে নবনির্বাচিত ৬ সংসদ সদস্যের সাথে জেলা প্রশাসনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনালী ব্যাংকের ওয়াশরুম থেকে টাকা চুরির ঘটনায় ৩ জন গ্রেফতার মাদারীপুর জেলা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে সংসদ সদস্য, সেবার মানোন্নয়নে কড়া নির্দেশনা পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ পিরোজপুরে যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির অভিযোগ শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির ‘মহোৎসব’, বিপন্ন ঠাকুরগাঁওয়ের শিক্ষা ব্যবস্থা, জাতির মেরুদণ্ড কি আজ রুগ্ন? গাইবান্ধায় ২৫ শে মার্চ গণহত্যা ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রস্তুুতিমুলক সভা।।

রূপগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে সমাবেশ; বর্ণাঢ্য শোভাযাত্রা

বি এম আবুল হাসনাত
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২২ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন গতকাল ৩সেপ্টেম্বর বুধবার নানা কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিলো জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রা। দীর্ঘ ১৮বছর পর জাঁকজমকভাবে রূপগঞ্জ উপজেলা বিএনপি দলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে। নেতা-কর্মীরা বাদ্যযন্ত্র নিয়ে উৎসাহ উদ্দীপনায় দলীয় কর্মসূচিতে অংশ নেয়। ভুলতা গাউছিয়া গোলচত্বরে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহবায়ক মোঃ নাছির উদ্দিন।
সভায় বক্তব্য রাখেন বিজিএমইএ’র সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহাবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি এডভোকেট আমিরুল ইসলাম ইমন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন, যুবদল নেতা আবু মোহাম্মদ মাছুম, সুলতান মাহমুদ, আজিম সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা আলী আহম্মদ, নারায়ণগঞ্জ জেলা ওলামা দলের আহবায়ক হাফেজ জাকারিয়া, উপজেলা জিয়া মঞ্চের সভাপতি জজ মিয়া, উপজেলা মহিলা দলের সভাপতি হাওয়া বেগম, তারাবো পৌরসভার সাবেক কাউন্সিলর আবদুল মতিন ভুঁইয়া, মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির আব্দুল মান্নান পারভেজ, মো: রমজান আলী, দেলোয়ার হোসেন প্রধান, মো: সাইফুল আলম, আলমগীর হোসেন, মো: রানা, মো: হামিফ মিয়া প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আগামী ফেব্রুয়ারিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন না হলে বাংলাদেশ গভীর সংকটে পড়বে। ফ্যাসিবাদী শক্তির উত্থান রোধে গ্রহণযোগ্য নির্বাচন করতেই হবে। বিএনপি মব সংস্কৃতি, অত্যাচার, জুলুম, নির্যাতন ও নিপীড়নে বিশ্বাসী নয়। রক্ত পিপাসু শেখ হাসিনা এখনো ষড়যন্ত্র করছে। জিয়াউর রহমান ছিলেন একজন দূরদর্শী নেতা। দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে। এখন দেশে গণতন্ত্র সংকটাপন্ন। স্বাধীনতার পরে দেশ কখনো এমন সংকটে পড়েনি। গণতন্ত্রে শকুনের চোখ পড়ছে। সিদ্ধান্তে ভুল করা যাবে না। দেশ ও জাতি গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। তবেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সফল হবে।
পরে শোভাযাত্রা নিয়ে তারা ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা ও গোলাকান্দাইল এলাকা প্রদক্ষিণ করে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com