1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

রৌমারীতে পুলিশের অভিযানে ৫২ পিস ইয়াবাসহ যুবক আটক, থানায় মামলা প্রস্তুত

কুড়িগ্রাম প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ২০৪ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে ৫২ পিস ইয়াবাসহ আবুল কালাম আজাদ (৩০) নামে এক যুবককে আটক করেছে রৌমারী থানা পুলিশ। শনিবার (২৪ মে) দুপুর ১টার দিকে রৌমারী বাজারের কম্পিউটার গলি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত আবুল কালাম আজাদ রৌমারী সদর ইউনিয়নের রতনপুর গ্রামের বাসিন্দা এবং মমিনুল ইসলামের ছেলে। রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লুৎফর রহমান জানান, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি এক ব্যক্তি ইয়াবাসহ বাজারে অবস্থান করছে। দ্রুত অভিযান চালিয়ে আজাদকে আটক করি। তার কাছ থেকে উদ্ধারকৃত ইয়াবার সংখ্যা ৫২ পিস।” তিনি আরও জানান, অভিযুক্তের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা প্রক্রিয়াধীন এবং তাকে কুড়িগ্রাম আদালতে প্রেরণ করা হবে। এদিকে, স্থানীয়দের মধ্যে এই অভিযানে স্বস্তি ফিরে এসেছে। তারা পুলিশকে ধন্যবাদ জানিয়ে এলাকায় মাদক নির্মূলে নিয়মিত অভিযান চালানোর দাবি জানান।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com