1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ব্যাংকে রাখা টাকা না পেয়ে বিক্ষোভ, ‘মা মারা যাচ্ছে, আমি চিকিৎসা করাতে পারছি না’ আমার ছেলেকে মেরে ফেলতে চেয়েছিল ইরান: নেতানিয়াহু সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের ৩ মামলার অনুমোদন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিকলীগ নেতা কাশেমের ৫ দিনের রিমান্ড পত্নীতলায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু মোংলায় বর্ণাঢ্য আয়োজনে ‘জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা ২০২৬’ অনুষ্ঠিত কসবায় ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার গণসচেতনতামূলক কর্মসূচি কেন্দুয়ায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের শুভ উদ্বোধন ভূরুঙ্গামারীতে সার লুটের ঘটনায় ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তি প্রস্তুত করছে বাংলাদেশ: তথ‍্য উপদেষ্টা

লক্ষ্মীপুরে মাদ্রাসার জমি দখলচেষ্টা ও শিক্ষক হামলার প্রতিবাদে মানববন্ধন

মাহমুদুর রহমান মনজু লক্ষ্মীপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ৩৬৩ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে একটি ঐতিহ্যবাহী মাদ্রাসার জমি অবৈধভাবে দখলের চেষ্টা এবং এক শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ জানুয়ারি) সকালে সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার ১২ নম্বর চর শাহী ইউনিয়নের নুরুল্যাপুর হাজী কালামিয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসার সামনে এ মানববন্ধনের আয়োজন করেন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা বলেন, হাজী কালা মিয়া দানকৃত জমির ওপর দীর্ঘদিন ধরে মাদ্রাসার শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। সম্প্রতি আব্দুল্লা আল মামুন শিপন নিজেকে জমির ওয়ারিশ দাবি করে বালু ফেলে মাদ্রাসার জমি দখলের চেষ্টা করছেন।
বক্তারা আরও অভিযোগ করেন, জমি দখলের প্রতিবাদ করায় গত ২৫ ডিসেম্বর রাতে চন্দ্রগঞ্জ পশ্চিম বাজার এলাকায় শিপনের নেতৃত্বে মাদ্রাসার শিক্ষক ফারুকের ওপর হামলা চালানো হয়। পাশাপাশি মাদ্রাসার সুপারকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করা হয়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান তারা।
মানববন্ধনে বক্তারা দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং মাদ্রাসার জমি দখলমুক্ত রাখতে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ দাবি করেন।
এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক সাইফুল ইসলাম, মাওলানা ইয়াহিয়া, অভিভাবক জাহাঙ্গীর, মো. খোকন, তোফাজ্জল হোসেন বাবুল, প্রাক্তন শিক্ষার্থী রনি, মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com