1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের ৩ মামলার অনুমোদন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিকলীগ নেতা কাশেমের ৫ দিনের রিমান্ড পত্নীতলায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু মোংলায় বর্ণাঢ্য আয়োজনে ‘জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা ২০২৬’ অনুষ্ঠিত কসবায় ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার গণসচেতনতামূলক কর্মসূচি কেন্দুয়ায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের শুভ উদ্বোধন ভূরুঙ্গামারীতে সার লুটের ঘটনায় ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তি প্রস্তুত করছে বাংলাদেশ: তথ‍্য উপদেষ্টা একরামুল হত্যা: হাসিনাসহ ৭ জনকে আদালতে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ Πώς να ξεκινήσετε στο LuckyGem Casino: Οδηγός βημάτων για νέους παίκτες

লক্ষ্মীপুরে সেনাবাহিনীর অভিযানে ৫ আগ্নেয়াস্ত্রসহ দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

মাহমুদুর রহমান মনজু
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৮৪৭ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরে সেনাবাহিনীর অভিযানে পাঁচটি আগ্নেয়াস্ত্র ও ১৬ রাউন্ড কার্তুজসহ  বরকত ও পারভেজ হোসেন নামে দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার গভীর রাতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বিরাহীমপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃত  বরকত বশিকপুর ইউনিয়নের বিরাহীমপুর গ্রামের মৃত সুলতান আহমদের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি ও মাদক মামলাসহ প্রায় ১৭-১৮টি মামলা রয়েছে। অপর গ্রেপ্তার পারভেজ হোসেন লক্ষ্মীপুর পৌর শহরের সমসেরাবাদ গ্রামের মৃত সৈয়দ আহমেদের ছেলে।
সেনাবাহিনী সূত্র জানায়, লক্ষ্মীপুর সদর ক্যাম্পের লেফটেন্যান্ট ইমতিয়াজ হোসেনের নেতৃত্বে মধ্যরাতে বরকতের ভাড়া বাসায় অভিযান চালানো হয়। অভিযানের সময় বরকত ও পারভেজকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। তবে এ সময় বাসায় থাকা আরও তিনজন এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়।
পলাতকরা হলেন— বশিকপুর ইউনিয়নের বিরাহীমপুর গ্রামের শাহ আলমের ছেলে জোবায়ের হোসেন শান্ত, মমতাজের ছেলে ইকবাল এবং কাশিপুর গ্রামের ছোট ইউসুফ। তাদের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
অভিযানকালে ওই বাসা থেকে একটি বিদেশি রিভলবার, ৬ রাউন্ড রিভলবারের গুলি, ৪টি দেশীয় এলজি, ১০ রাউন্ড এলজির গুলি এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, সন্ত্রাস দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক তিনজনকে গ্রেপ্তারে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com